শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
স্বাস্থ্য
হামে আরও ৯ শিশুর মৃত্যু, দেড় মাসে প্রাণ গেল ৩৫২ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৩:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সারা দেশে গেল ২৪ ঘণ্টায় সংক্রামক রোগ হাম ও এর উপসর্গ নিয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে তিনজন ও হামের উপসর্গে ছয়জন মারা গেছে। এ নিয়ে গেল ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৫২ জনে।

আজ শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদন মতে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে হামে আক্রান্ত ও হামের উপসর্গ পাওয়া শিশুর সংখ্যা ১ হাজার ৪৩৫ জন। 


হাম ও হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ৩৫২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৬১ শিশুর এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৯১ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত (পরীক্ষায় প্রমাণিত) হয়েছে ৬ হাজার ৯৮৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৪৭ হাজার ৬৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম ও হাম সন্দেহে ১৭৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৮০ জন।

এই হিসাব গেল ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ শনিবার (৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হামে মৃত্যু   শিশুর মৃত্যু   প্রাণ গেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close