শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
অর্থনীতি
দাতাদের শর্তে নয়, সরকারের উদ্যোগে হচ্ছে ব্যাংক রেজুলেশন : অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ১০:০২ পিএম
আমির খসরু মাহমুদ চৌধুরী

আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশের আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনায় ব্যাংক রেজুলেশন আইন প্রয়োজন। তবে এটি কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগে করা হচ্ছে।’

আজ রোববার (১০ মে) সচিবালয়ে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানস ঝাটের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে আমির খসরু বলেন, ‘ব্যাংক রেজুলেশন কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। ব্যাংক খাত আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোয় আনতে ব্যাংক রেজুলেশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।’  

তিনি আরও বলেন, ‘নতুন ঋণ সহায়তা নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে বিশ্বব্যাংকের সম্ভাব্য সহায়তার বিষয়ও উঠে আসে বৈঠকে।’

তবে, বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দাতাদের শর্ত   সরকারের উদ্যোগে   ব্যাংক রেজুলেশন   অর্থমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close