বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
খেলাধুলা
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৩:৩৯ পিএম আপডেট: ১১.০৫.২০২৬ ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

দলে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পেন্সার জনসন, রাইলি মেরেডিথ ও বিলি স্ট্যানলেক।

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রস্তুতি নিতে এই সিরিজে খেলছেন না পেস ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। 

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দল ঘোষণা মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাংহা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-টোয়েন্টি স্কোয়াড: মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।

আগামী ৯ জুন ঢাকায় প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরুর পর ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামে ১৭, ১৯ ও ২১ জুন টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের মুখোমুখি হবে অজিরা।

বাংলাদেশ সফরের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া। সেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে তারা। ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এই সফরের জন্যও আলাদা স্কোয়াড ঘোষণা করেছে সিএ।

পাকিস্তান সিরিজের অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথিউ কুনেম্যান, মার্নাস লাবুশেন, রাইলি মেরেডিথ, অলিভার পিক, ম্যাথিউ রেনশ, তানভির সাংহা, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক, অ্যাডাম জাম্পা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   সফর   অস্ট্রেলিয়া   দল ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close