রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
মিরপুর টেস্টে বাংলাদেশের লিড ১৭৯
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃষ্টির বাগড়া ছিল মিরপুর টেস্টের তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও। গতকাল রোববার (১০ মে) শেষ বিকালে আবারও ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ দিনে ৫০ ওভারও ব্যাট করার সুযোগ পেল না। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও হাঁকিয়েছেন অর্ধশতক। অর্ধশতক হাঁকিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি মিস করা মুমিনুল হকও। তাতে বড় লিডের সম্ভাবনা জাগলেও নিশ্চত ড্রয়ের পথেই হাঁটছে মিরপুর টেস্ট।

আজ সোমবার (১১ মে) মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষে তিন উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে লিড দাঁড়িয়েছে ১৭৯ রান।

চতুর্থ দিনের শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৫৮ রানে ব্যাট করছেন। তার সাথী মুশফিকুর রহিমের সংগ্রহ ১৬ রান। 


বিনা উইকেটে সাত রান নিয়ে দিন শেষ করা বাংলাদেশ আজ দ্রুতই হারায় মাহমুদুল হাসান জয়ের উইকেট। ৫ রান করে মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হন জয়। দলের রান তখন ১৫। এরপর দলীয় ২৩ রানে বিদায় নেন সাদমান ইসলামও। ১০ রান করে হাসান আলীর বলে সাউদ শাকিলের হাতে ক্যাচ দেন তিনি।

দ্রুত ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শান্ত-মুমিনুল। দুইজনের জুটিতে যোগ হয় ১০৫ রান। এই জুটিতে দুইজনই পান অর্ধশতকের দেখা।

আগের ইনিংসে ৯১ রান করে আউট হওয়া মুমিনুল আজ ৪ চারে ৫৬ রানের ইনিংস খেলে শাহিন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক। ৭৬ টেস্টের ১৪১তম ইনিংসে এসে ৫ হাজার রান পূর্ণ করেছেন এই বাঁহাতি।

এই টেস্ট শুরুর আগে মুমিনুলের রান ছিল ৪ হাজার ৮৫৯। দুই ইনিংস মিলিয়ে ১৪৭ রান করার পর এই বাঁহাতির সংগ্রহ দাঁড়িয়েছে ৫,০০৬ রান। তৃতীয় বাংলাদেশি হিসেবে ক্রিকেটের এই অভিজাত সংস্করণে ৫ হাজার রান করলেন মুমিনুল। এই রান তিনি করেছেন ৩৮.২১ গড়ে ১৩ সেঞ্চুরি ও ২৭ হাফ সেঞ্চুরিতে।

মুমিনুলের বিদায়ের পর দিনের বাকি সময়টা মুশফিককে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেন শান্ত। ১০৫ বলে ৫৮ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন ৬টি চার। মুশফিক অপরাজিত ১৬ রানে।

পাকিস্তানের পক্ষে শাহিন, আব্বাস ও হাসান ১টি করে উইকেট শিকার করেছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মিরপুর টেস্ট   বাংলাদেশের লিড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close