রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
নাইক্ষ্যংছড়িতে পেঠান আলী পাড়া অলিম্পিক ৭-সেড ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
​নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ‘পেঠান আলী পাড়া অলিম্পিক ৭-সেড ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

সোমবার (১১ মে) স্থানীয় পেঠান আলী পাড়া স্টেডিয়াম মাঠে শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

​বাইশারী পেঠান আলী পাড়া যুব সংঘের আয়োজিত টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে বড়বিল ফুটবল একাডেমি ও দক্ষিণ বাইশারী ফুটবল একাদশ মুখোমুখি হয়। মাঠের লড়াইয়ে দক্ষিণ বাইশারী ফুটবল একাদশকে হারিয়ে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করে বড়বিল ফুটবল একাডেমি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি নেতা মো. জসিম উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা ও নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুদ্দিন বাহাদুর। উপস্থিত ছিলেন সাংবাদিক মোহাম্মদ নেজামউদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা যুবলীগ আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ ।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন অতিথিরা। 

অনুষ্ঠানে তোফায়েল আহমেদ বলেন, ‘যুব সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বাইশারীর এই আয়োজন তৃণমূলের খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

চ্যাম্পিয়ন হওয়ায় বড়বিল ফুটবল একাডেমির খেলোয়াড় ও সমর্থকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   পেঠান আলী পাড়া অলিম্পিক ৭-সেড ফুটবল টুর্নামেন্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close