শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের কমিশন গঠন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:৪৪ পিএম আপডেট: ১৩.০৫.২০২৬ ২:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে।

বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির মিডিয়া বিভাগ।

তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক হিসেবে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম।

বাকি দুই সদস্য হলেন-গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।

এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচন কমিশন ২০২৬ এর বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পর্কিত সকল প্রয়োজনীয় কার্যক্রম প্রচলিত নিয়ম ও বিধি অনুসারে পরিচালনা ও তদারকি করবে।

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গত ৭ এপ্রিল বিসিবির আগের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়। সেদিনই তামিম ইকবালের নেতৃত্বে গঠিত হয় অ্যাডহক কমিটি। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটিকে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিসিবি নির্বাচন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close