শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
জোড়া গোল-অ্যাসিস্টে মেসির ঝলক, মিয়ামির দারুণ জয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৫১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে ইন্টার মিয়ামির জয়ে আবারও উজ্জ্বল ছিলেন লিওনেল মেসি। সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলের রোমাঞ্চকর জয়ে জোড়া গোল ও জোড়া অ্যাসিস্ট করে নিজের দুর্দান্ত ফর্মের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

ম্যাচে হ্যাটট্রিকের খুব কাছাকাছি গিয়েছিলেন মেসি। শেষদিকে তার নেওয়া শট প্রতিপক্ষ গোলরক্ষকের গায়ে লেগে জালে জড়ালেও সেটিকে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়। ফলে হ্যাটট্রিক আর পাওয়া হয়নি তার।

২৪ মিনিটে প্রতিপক্ষের ভুল কাজে লাগিয়ে প্রথম গোল করে মিয়ামিকে এগিয়ে দেন মেসি। তবে স্বাগতিক সিনসিনাটি দ্রুত ঘুরে দাঁড়িয়ে ৪১ ও ৪৯ মিনিটে গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

পিছিয়ে পড়লেও ম্যাচে ফেরার জন্য বেশি সময় নেয়নি মিয়ামি। ৫৫ মিনিটে দলীয় আক্রমণ থেকে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে সমতা ফেরান মেসি। তবে ৬৪ মিনিটে আবারও গোল হজম করে পিছিয়ে পড়ে মিয়ামি।

এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন মেসি। ৭৯ মিনিটে তার বাড়ানো পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। ৮৪ মিনিটে সিনসিনাটির গোলরক্ষকের ভুলে পাওয়া বল জালে জড়িয়ে মিয়ামিকে এগিয়ে দেন গেরমান বেরতেরামে।

শেষদিকে ৮৯ মিনিটে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে জড়ালে ব্যবধান দাঁড়ায় ৫-৩। যদিও সেটি আত্মঘাতী গোল হিসেবে নথিভুক্ত হয়েছে।

সব মিলিয়ে সবশেষ তিন ম্যাচে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৪টি, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। ক্যারিয়ারে তার মোট গোল এখন ৯০৯টি। চলতি মৌসুমে ইন্টার মিয়ামির হয়ে ১৪ ম্যাচে ১২ গোল করেছেন তিনি।

এই জয়ে এমএলএস পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মিয়ামি। ১৩ ম্যাচে দলটির সংগ্রহ ২৫ পয়েন্ট।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  জোড়া গোল   অ্যাসিস্ট   মিয়ামি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close