শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
খেলাধুলা
এপ্রিলে আইসিসির সেরা খেলোয়াড় নাহিদ রানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:০৩ পিএম
নাহিদ রানা

নাহিদ রানা

বাংলাদেশের পেসার নাহিদ রানাকে গেল এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের ফলস্বরূপ এলো এই পুরস্কার।

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। এর আগে মার্চেও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সমান ৮ উইকেট শিকার করেছিলেন তিনি। তবে, এবারই প্রথম আইসিসির মাসসেরা পুরস্কার জিতলেন নাহিদ রানা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অবশ্য খুব একটা উজ্জ্বল ছিলেন না নাহিদ রানা। ৬৫ রান খরচায় নিয়েছিলেন মাত্র ১ উইকেট। তবে দ্বিতীয় ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়ান। ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট শিকার করেন। 

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাহিদ রানা। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এদিকে, দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্ট মেয়েদের মাসসেরা খেলোয়াড় হয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এপ্রিল   আইসিসি   সেরা খেলোয়াড়   নাহিদ রানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close