শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তানকে আইসিসির বড় শাস্তি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাকিস্তান ক্রিকটে দলের দিনকাল এমনিতেই ভালো যাচ্ছে না। বাংলাদেশের কাছে টানা ৩ টেস্ট হেরেছে। সবশেষ মিরপুর টেস্টে হেরেছে ১০৪ রানের ব্যবধানে।

এর মধ্যে এলো বড় দুঃসংবাদ। ঢাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে স্লো ওভার রেটের কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মূল্যবান ৮ পয়েন্ট কাটা গেছে পাকিস্তানের। একইসাথে পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ কেটে নেওয়া হয়েছে।

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ম্যাচ রেফারি জেফ ক্রো এই শাস্তি দেন।

স্লো ওভার রেটের ক্ষেত্রে আইসিসি এখন বেশ কঠোর। মিরপুর টেস্টে পাকিস্তান নির্ধারিত সময়ে ৮ ওভার পিছিয়ে ছিল। যার জন্য এত বড় শাস্তির মুখে পড়েছে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ টেস্টে ২ জয় আর ২ হারে পাকিস্তানের পয়েন্ট ছিল ১২। এখন তা হয়ে গেছে মাত্র ৪ পয়েন্ট, তারা আছে ৭ নম্বরে। সমান ম্যাচে একটি করে জয়, হার এবং ড্র নিয়ে বাংলাদেশের পয়েন্ট ১৬। বাংলাদেশ আছে পাকিস্তানের ঠিক ওপরে ছয় নম্বরে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশের কাছে হার   পাকিস্তানকে আইসিসির শাস্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close