শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
খেলাধুলা
নীলফামারীতে প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন
​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

​নীলফামারীতে উদ্বোধন হয়েছে জেলা ক্রীড়া সংস্থা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫-২৬। 

শুক্রবার (১৫ মে) সকালে নীলফামারী মিনি স্টেডিয়ামে এ লিগের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নর্দান ক্রিকেট ক্লাব নীলফামারী বনাম সিটি ক্রিকেট ক্লাব সৈয়দপুর।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ নায়িরুজ্জামান। 

তিনি বলেন, ‘আজকের এই আয়োজন নীলফামারীর ক্রিকেটকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই, এই মাঠ থেকেই রিশাদ হোসেন ও মারুফা আক্তারের মতো বিশ্বমানের প্রতিভা বেরিয়ে আসুক। জেলা ক্রীড়া সংস্থা খেলোয়াড়দের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আমরা আমাদের এই প্রতিযোগিতার ধারা অব্যাহত রাখতে চাই।’

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু মোহাম্মদ সোয়েম বলেন, ‘আবহাওয়ার প্রতিকূলতাকে জয় করেই আমরা মাঠের খেলা মাঠে রাখতে চাই। আজ প্রথম বিভাগ শুরু হলো, তবে খুব শিগগিরই আমরা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগেরও আয়োজন করতে যাচ্ছি। নিয়মিত এসব প্রতিযোগিতার মাধ্যমেই আমাদের জেলার তৃণমূল থেকে দক্ষ ও আগামীর তারকা ক্রিকেটাররা উঠে আসবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী শামীম এবং জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ রায়, নীলফামারী থানার ওসি (তদন্ত) দেওয়ান শাহিন জামান, জেলা ক্রীড়া অফিসার আবুল হাশেম, নীলফামারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিলাদুর রহমান মামুন।

​এবারের লিগে ক ও খ- এই দুটি গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলো হলো সিটি ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নর্দান ক্রিকেট ক্লাব, রাইজিং ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), চৌমুহনী ক্রিকেট একাডেমি (সৈয়দপুর), অরুণোদয় ক্রিকেট ক্লাব, স্টার ক্রিকেট ক্লাব (সৈয়দপুর), নীলফামারী ক্রিকেট একাডেমি ও নজরুল স্মৃতি ক্রিকেট একাডেমি।

​কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   প্রথম বিভাগ ক্রিকেট লিগ উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close