সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
সিলেট টেস্টে তাসকিনের তোপে বিপাকে পাকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:০৩ এএম আপডেট: ১৭.০৫.২০২৬ ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিলেটে পেস-স্পিন দুই বিভাগেই বাংলাদেশি ব্যাটারদের বেশ ভুগিয়েছে পাকিস্তান। ফলে স্বাগতিক বোলাররা উইকেট থেকে কেমন সুবিধা নিতে পারেন সেটি গতকাল প্রথম দিনের শেষ বিকেলে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কেবর ৬ ওভার ব্যাট করে সফরকারীরা উইকেটশূন্য থেকে ২১ রান তোলে।

আজ রোববার (১৭ মে) সিলেটে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন তাসকিন আহমেদ। করেছেন জোড়া আঘাত।

দলীয় ২২ রানে প্রথম এবং এক রানের ব্যবধানে আরেক উইকেট হারিয়েছে পাকিস্তান। সকালের সেশন থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন। ফলে উইকেট বেশ বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে।

মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন। এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে। তার বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে ক্রিজ ছাড়েন। 

এর আগে সিলেটে চলমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিন বাংলাদেশ শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। ফলে স্কোরবোর্ডে বড় রান তোলা নিয়ে শঙ্কায় পড়ে স্বাগতিকরা। বলতে গেলে সেখান থেকে একাই টেনে তুলেছেন লিটন। তার ১২৬ রানের সুবাদে বাংলাদেশ প্রথশ ইনিংসে ২৭৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের খুররম শেহজাদ নেন ৪ উইকেট।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   তাসকিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close