সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
যে ভিডিও কলে বিশ্বকাপে সুযোগ পেলেন নেইমার
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:২৪ পিএম
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র

নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র

কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর থেকে এ প্রশ্নটাই সবচেয়ে বেশি শুনেছেন। নেইমারকে বিশ্বকাপ স্কোয়াডে রাখবেন কি রাখবেন না? সে নিয়ে দোলাচলে ছিলেন এই ইতালিয়ান কোচ। শেষ পর্যন্ত নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল। 

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, চূড়ান্ত ঘোষণার আগে আনচেলত্তির সঙ্গে ভিডিও কলের সুবাদেই দলে জায়গা করে নিয়েছেন নেইমার। 

নেইমারসহ ব্রাজিলের একাদশ কেমন হবে?

গ্লোবো জানিয়েছে, গত ১৪ মে আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের জাতীয় দল পরিচালক রদ্রিগো কায়েতানো ভিডিও কলে নেইমারের সঙ্গে কথা বলেন। সেখানে ব্রাজিল দলে নেইমারের নতুন ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

ব্রাজিল ফুটবল ফেডারেশন সূত্রে জানা গেছে, নেইমারকে বেশ কিছু শর্তের কথা জানিয়েছেন আনচেলত্তি ও রদ্রিগো। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সংযত হওয়ার পরামর্শ দেওয়া হয় তাকে।

আনচেলত্তি স্পষ্ট করে দেন, নেইমার বিশ্বকাপে দলের অধিনায়ক থাকছেন না। এমনকি শুরুর একাদশেও তার জায়গা নিশ্চিত নয়। সাবেক রিয়াল মাদ্রিদ কোচ আরও জানিয়ে দেন, তার অধীনে ব্রাজিল দলে নতুন কিছু আচরণবিধি চালু হয়েছে, যেগুলো সবাইকে মেনে চলতে হবে। আগের তুলনায় জাতীয় দলের পরিবেশে অনেক পরিবর্তন এসেছে বলেও তাকে জানানো হয়।

গ্লোব বলছে, কোচের সঙ্গে পুরো আলোচনা ইতিবাচকভাবেই নিয়েছেন ৩৪ বছর বয়সী নেইমার। ভিডিও কলে হাস্যোজ্জ্বল ছিলেন নেইমার। তিনি প্রতিশ্রুতি দেন, বিশ্বকাপে দলের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবেন।

এদিকে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার একদিন আগে সান্তোসের হয়ে ম্যাচে মাংসপেশিতে ব্যথা পাওয়ার পর নেইমারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিবিএফ। পরে নিশ্চিত হওয়া যায়, গুরুতর কোনো চোট নেই। এরপরই তাকে চূড়ান্ত দলে নেওয়ার সিদ্ধান্ত হয়।

দল ঘোষণার পর নেইমার আনচেলত্তিকে ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠান বলেও জানা গেছে। আগামী ২৭ মে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন নেইমারসহ ব্রাজিল দলের ২৬ ফুটবলার। ৩১ মে মারাকানায় পানামার বিপক্ষে একটি বিদায়ী প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর ১ জুন যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

বিশ্বকাপের আগে আরও একটি প্রীতি ম্যাচে ৬ জুন মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের হেক্সা অভিযান।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভিডিও কল   বিশ্বকাপ   নেইমার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close