সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
খেলাধুলা
বিশ্বকাপে যাদের দিকে থাকবে পুরো বিশ্বের চোখ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১২:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

আর মাত্র কয়েক সপ্তাহ পরই পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, মেস্কিকে, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজন করছে এবারের বিশ্বকাপ। দল ও ম্যাচ সংখ্যা বাড়ায় এবারের টুর্নামেন্ট নিয়ে ফুটবলভক্তদের উত্তেজনাও পৌঁছেছে তুঙ্গে।

বিশ্বকাপ মানেই তারকাদের মঞ্চ। এবারের আসরেও নজর থাকবে কয়েকজন সুপারস্টারের দিকে, যারা নিজেদের দেশকে শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন।

লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২০২২ বিশ্বকাপ জিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা পূরণ করেছিলেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তার খেলা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও তাকে নিয়েই আশাবাদী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।

৩৯ বছরে পা দিলেও তার জাদু এখনো ফুরায়নি। ইন্টার মিয়ামির হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)

৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি রোনালদোর। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ।

অভিজ্ঞতা, নেতৃত্ব ও গোল করার অসাধারণ ক্ষমতায় এখনো পর্তুগাল জাতীয় ফুটবল দলের সবচেয়ে বড় ভরসা তিনি।

নেইমার (ব্রাজিল)

দীর্ঘ চোট কাটিয়ে আবারও বিশ্বকাপে ফিরছেন নেইমার। ব্রাজিল জাতীয় ফুটবল দলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এই তারকার জন্য এটি হতে পারে শেষ বিশ্বকাপ।

ফিট থাকলে ম্যাচের ভাগ্য একাই বদলে দিতে পারেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।

কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে ধারাবাহিকভাবে গোল করে যাচ্ছেন এই ফরাসি তারকা।

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২২ বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি ফাইনালে হ্যাটট্রিকও করেছিলেন এমবাপ্পে।

হ্যারি কেইন (ইংল্যান্ড)

ইংল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা কেইন। জাতীয় দলের হয়ে ১১২ ম্যাচে করেছেন ৭৮ গোল।

চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দলকে বুন্দেসলিগা জিতিয়েছেন তিনি। এবার তার লক্ষ্য ইংল্যান্ডকে ১৯৬৬ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া।

ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

ব্রাজিল দলে তারকার অভাব নেই। তবে সবচেয়ে বড় ভরসা এখন ভিনিসিয়ুস। গতি, ড্রিবলিং আর সৃজনশীলতায় প্রতিপক্ষ রক্ষণকে তছনছ করে দিতে পারেন এই উইঙ্গার।

রাফিনিয়া ও ম্যাথিউস কুনহাদের নিয়ে এবার অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

লামিনে ইয়ামাল (স্পেন)

মাত্র ১৬ বছর বয়সেই ইউরো জয়ের নায়ক হয়ে আলোচনায় আসেন ইয়ামাল। এরপর বার্সেলেনার হয়েও বড় ম্যাচে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন।

এবার বিশ্বকাপেও স্পেনের বড় অস্ত্র হতে পারেন এই তরুণ তারকা।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   বিশ্ব   ফুটবল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close