শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
স্বাস্থ্য
সিলেট ও ময়মনসিংহে হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:৩৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট বিভাগেই প্রাণ হারিয়েছে ৪ জন।

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই মৃত্যু নিয়ে সিলেট বিভাগে এ রোগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটে মারা যাওয়া চার শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকি দুজন শহিদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২৯৫ জন রোগী চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগী পজিটিভ হিসেবে শনাক্ত না হলেও, এই সময়ে হামের লক্ষণ ও উপসর্গ নিয়ে আরও ৪৩ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ ২৩ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৫৮ জন ল্যাব-নিশ্চিত (কনফার্মড) হাম রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত মারা যাওয়া ৫১ শিশুর মধ্যে ৪ জনের শরীরে ল্যাব পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে। বাকি শিশুদের মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গকে সন্দেহ করা হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের হামের টিকা সময়মতো নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান জোরদারসহ বিশেষ নজরদারি শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  হাম   উপসর্গ   ৫ শিশুর মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close