সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
খেলাধুলা
সরাসরি চুক্তিতে শ্রীলঙ্কান লিগে খেলবেন সাকিব
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৩:৩৩ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৩:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে খেলেন না সাকিব আল হাসান। সম্প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দেখা যায়নি তাকে। তবে এবার জানা গেল লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) যোগ দিচ্ছেন তিনি। 

সরাসরি চুক্তিতে এলপিএলের দল ‘জাফনা কিংস’ ভিড়িয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারকে।

শুক্রবার (২২ মে) নিজেদের ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছে এলপিএল।

এলপিএল তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘কিংসে যোগ দিলেন গ্লোবাল টি-টোয়েন্টি জাদুকর। সাকিব আল হাসান এলপিএল ২০২৬ সামনে রেখে জাফনা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।’

সাকিবের বন্দনায় তারা লিখেছে, ‘দলের যখন স্থিতিশীলতা প্রয়োজন, তখন রান করেন। ম্যাচে যখন একটি ব্রেকথ্রু (উইকেট) প্রয়োজন, তখন নেন উইকেট। চাপের মুখে যখন পরিস্থিতি চরম পর্যায়ে পৌঁছায়, তখন বজায় রাখেন চরম আত্মসংযম।’

সাকিবের প্রশংসায় তারা আরও লিখেছে, ‘টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ একজন অলরাউন্ডারকে দলে অন্তর্ভুক্ত করে জাফনা কিংস  ইতোমধ্যেই শক্তিশালী লাইনআপে আরও বাড়তি শক্তির জোগান দিলো।’

প্রসঙ্গত, এলপিএলে এর আগেও দেখা গেছে সাকিবকে। ২০২৩ সালে আসরটিতে খেলেছেন তিনি। সেবার অবশ্য গল টাইটান্সের হয়ে মাঠ মাতিয়েছিলেন বাংলাদেশি এই অলরাউন্ডার।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  শ্রীলঙ্কান লিগ   সাকিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close