সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
এবারের বিশ্বকাপে জায়গা হয়নি যেসব তারকা ফুটবলারের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৬:২৫ পিএম আপডেট: ২৩.০৫.২০২৬ ৭:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর ফিফা বিশ্বকাপ সামনে রেখে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন চরম উত্তেজনা। আগামী মাসে উত্তর আমেরিকায় বসতে যাওয়া ৪৮ দলের এই টুর্নামেন্টে বিশ্বের সেরা তারকারা অংশ নিলেও, ইনজুরি ও দল যোগ্যতা অর্জনে ব্যর্থতার কারণে অনেক বড় নামই এবার মাঠে দেখা যাবে না।

খাভিচা কাভারেৎস্খেলিয়া

খাভিচা কাভারেৎস্খেলিয়া


খাভিচা কাভারেৎস্খেলিয়া (জর্জিয়া)
ইউরোপিয়ান ফুটবলের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গার খাভিচা কাভারেৎস্খেলিয়া এবার বিশ্বকাপে নেই। তার দেশ জর্জিয়া যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ায় তিনি উত্তর আমেরিকার ফ্লাইট ধরতে পারছেন না। বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইয়ের এই উইঙ্গার ক্লাব পর্যায়ে দুর্দান্ত ফর্মে থাকলেও জাতীয় দলের হয়ে বড় মঞ্চে বিশ্বকাপ খেলার সুযোগ এখনও হয়নি।

রবার্ট লেভানডভস্কি

রবার্ট লেভানডভস্কি


রবার্ট লেভানডভস্কি (পোল্যান্ড)
পোল্যান্ডের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা লেভানডভস্কি এবারও বিশ্বকাপে নেই। মার্চে শেষ বাছাইপর্বের পর চোখে পানি নিয়ে মাঠ ছাড়েন তিনি, কারণ তার দেশ খুব কাছে গিয়েও ব্যর্থ হয়। ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েও ইঙ্গিত দিয়েছেন, তবে এখনো চূড়ান্ত ঘোষণা দেননি।

দোনারুম্মা ও তোনালি

দোনারুম্মা ও তোনালি


দোনারুম্মা ও তোনালি
টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হয়েছে ইতালি। ফলে জিয়ানলুইজি দোনারুম্মা ও স্যান্দ্রো তোনালির মতো তারকারাও এবারের আসরে অনুপস্থিত থাকছেন। ২০১৪ সালের পর আর বিশ্বকাপে না খেলা ইতালির এই ব্যর্থতাকে স্থানীয় মিডিয়া ‘বিশ্বকাপ অভিষাপ’ হিসেবে উল্লেখ করছে।

ওসিমেহন ও লুকম্যান

ওসিমেহন ও লুকম্যান


ওসিমেহন ও লুকম্যান
আফ্রিকার অন্যতম শক্তিশালী দল নাইজেরিয়াও এবার বিশ্বকাপে নেই। ফলে ভিক্টর ওসিমেহন এবং আদেমোলা লুকম্যানের মতো তারকাদের দেখা যাবে না। ডিআর কঙ্গোর বিপক্ষে প্লে-অফ শুটআউট হারের পর নাইজেরিয়ার স্বপ্ন ভেঙে যায়।

ওসিমেহন ও লুকম্যান

ওসিমেহন ও লুকম্যান


হুগো একতিকে
ফ্রান্সের হুগো একিতিকে অ্যাকিলিস টেন্ডন ইনজুরিতে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে। লিভারপুলে দুর্দান্ত ফর্মে থাকলেও বিশ্বকাপের আগেই তার স্বপ্ন শেষ হয়ে যায়।

জোয়াও পেদ্রো

জোয়াও পেদ্রো


জোয়াও পেদ্রো
ইংলিশ প্রিমিয়ার লিগের চেলসিতে দুর্দান্ত ফর্মে থাকা জোয়াও পেদ্রো বিশ্বকাপ দলে জায়গা পাননি। দুঃখ প্রকাশ করে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি টিম কম্বিনেশনের কারণ দেখিয়েছেন। 

এস্তেভাও ও রদ্রিগো
এস্তেভাও ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করছেন। একইভাবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার রদ্রিগো গোয়েসও গুরুতর হাঁটুর ইনজুরিতে ছিটকে গেছেন।

আরও যারা নেই
নেদারল্যান্ডসের জাভি সিমনস ইনজুরির কারণে খেলতে পারছেন না আসন্ন বিশ্বকাপে। এছাড়া ক্যামেরুনের ব্রায়ান বিউমোও দল যোগ্যতা অর্জন করতে না পারায় টুর্নামেন্টে খেলতে পারবেন না।

এ ছাড়াও, ইনজুরির কারণে স্পেনের ফেরমিন লোপেজ, জার্মানির সার্জ গানাব্রির জায়গা হয়নি বিশ্বকাপে। দলে সুযোগ পাননি ইংল্যান্ডের কোলে পালমার ও ফিল ফোডেন। এছাড়া  জাপানের তাকুমি মিনামিনো ও কাউরু মিতোমা এবং এবং ব্রাজিলের এদের মিলিতাও ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে অংশ নিতে পারছেন না।

সূত্র : আলজাজিরা

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   তারকা ফুটবলার  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close