রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
বিশ্বকাপে কোচ বেশি আর্জেন্টিনার, দুইয়ে ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:৫৬ পিএম
ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

ফ্রান্স কোচ দিদিয়ের দেশম ও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি

বিদেশি কাউকে বিশ্বকাপে খেলাতে পারে না দলগুলো। তবে মাঠে খেলোয়াড়দের যিনি পরিচালনা করেন, সেই কোচের দায়িত্ব যেকোনো ভিনদেশিকে দেওয়া যায়। আর সেই সুযোগই নিয়েছে এবারের বিশ্বকাপের অর্ধেকের বেশির ভাগ দল। ৪৮টি দলের ২৬টিই বিদেশি কোচ নিয়োগ দিয়েছে।

পরিসংখ্যান বলছে, বিদেশি কোচদের মধ্যে আর্জেন্টাইনদেরই কদর বেশি। এবারের বিশ্বকাপে জাতীয়তা বিচারে সবচেয়ে বেশি কোচ আর্জেন্টাইন, দ্বিতীয় সর্বোচ্চ কোচ ফরাসি। তবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের একজনও নেই। দলটি এবার বিশ্ব আসরে নামছে ইতালিয়ান কোচ নিয়ে।

২০২৬ ফিফা বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ জন কোচ ‘সরবরাহ’ করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ছাড়াও যুক্তরাষ্ট্রের মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলভারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেসে এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জোরা আর্জেন্টাইন।

পাঁচজন কোচ নিয়ে ফ্রান্স রয়েছে এর ঠিক পরেই। যার মধ্যে রয়েছে ফ্রান্সের দিদিয়ের দেশম, বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও। তৃতীয় সর্বোচ্চ চারজন কোচ আছে স্পেনের—স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি ও পানামার ক্রিস্টিয়ানসেন।

এ ছাড়া তিনজন করে বিশ্বকাপ কোচ আছে ইতালি ও জার্মানির। টানা তৃতীয়বার বিশ্বকাপ খেলতে না পারা ইতালি থেকে এবার কোচ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন কার্লো আনচলেত্তি (ব্রাজিল), ফ্যাবিও ক্যানাভারো (উজবেকিস্তান) ও ভিনসেঞ্জো মন্তেলা (তুরস্ক)। আর জার্মানদের মধ্যে কোচ হিসেবে আছেন ইউলিয়ান নাগলসমান (জার্মানি), টমাস টুখেল (ইংল্যান্ড) ও রালফ রাংনিক (অস্ট্রিয়া)।

ব্যতিক্রম ২২ দেশ

এবারের বিশ্বকাপে ২২টি দেশ ‘খাঁটি’ বা নিজেদের দেশের কোচের ওপর আস্থা রেখেছে। তাঁদের মধ্যে সবচেয়ে বড় নাম আর্জেন্টিনার স্কালোনি, ফ্রান্সের দেশম আর জার্মানির নাগলসমান।

নিজ দেশের ডাগআউটে দাঁড়াতে যাওয়া অন্য কোচেরা হচ্ছেন অস্ট্রেলিয়ার টনি পপোভিচ, বসনিয়া-হার্জেগোভিনার সের্গেই বারবারেজ, কেপ ভার্দের বুবিস্তা, ক্রোয়েশিয়ার জ্লাৎকো দালিচ, চেক রিপাবলিকের মিরোস্লাভ কুবেক, মিসরের হোসাম হাসান, ঘানার অটো আডো (জন্ম জার্মানিতে, ঘানার নাগরিক), ইরানের আমির ঘালেনোয়ি, আইভরিকোস্টের এমার্সে ফাএ, জাপানের হাজিমে মোরিয়াসু, দক্ষিণ কোরিয়ার হং মিউং-বো, মেক্সিকোর হাভিয়ের আগুইরে, মরক্কোর মোহামেদ ওয়াহাবি (জন্ম বেলজিয়ামে, মরক্কোর নাগরিক), নেদারল্যান্ডসের রোনাল্ড কোম্যান, নরওয়ের স্টোলে সোলবাকেন, স্কটল্যান্ডের স্টিভ ক্লার্ক, সেনেগালের পাপে থিয়াউ, স্পেনের লুইস দে লা ফুয়েন্তে ও সুইজারল্যান্ডের মুরাত ইয়াকিন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   কোচ   আর্জেন্টিনার   ফ্রান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close