সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
খেলাধুলা
২ রানে ৬ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০১৯ সালে নাবিল মাস্টারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। ওই বছর দুটি ম্যাচ খেলে সাত বছর পর আবার জাতীয় দলের জার্সি পরলেন দুই দিন আগে। ১০ রান দিয়ে ২ উইকেট নিয়ে বড় কিছুর আভাস দিয়েছিলেন এবং করেও দেখালেন বতসোয়ানার এই ক্রিকেটার। 

মালির বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকার উপআঞ্চলিক বাছাইয়ে মুগ্ধতা ছড়ালেন মাস্টার। ডানহাতি এই মিডিয়াম পেস বোলার ২.৪ ওভারে মাত্র ২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড।

মালি আগে ব্যাট করতে নেমে ৯.৪ ওভারে ২৪ রানে অলআউট হয়। ১০ উইকেটের মধ্যে ছয়টিই গেছে মাস্টারের পকেটে। ষষ্ঠ ওভারে বল করতে আসেন তিনি। শুরুর ওভারে কোনো রান দেননি। অষ্টম ওভারে দ্বিতীয়বার বল হাতে নেন। তখন বতসোয়ানার স্কোর ৪ উইকেটে ১৮ রান। ওই ওভারের প্রথম বলে উইকেট নেন তিনি, শুরু হয় উইকেট উৎসব। একই ওভারে আরও দুটি উইকেট নেন এবং ইনিংসের দশম ওভারে আরও তিন ব্যাটারকে ফেরান।

মাস্টারের বোলিং ফিগার ছিল ২.৪-১-২-৬। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় উইকেট নেওয়া বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী তিনি। সিঙ্গাপুরের হার্ষা ভরদাজের রেকর্ড ভেঙেছেন মাস্টার। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে ৪ ওভারে ৩ রান দিয়ে ৬ উইকেট নেন সিঙ্গাপুরের বোলার।

মাস্টারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেক ২০১৯ সালের মে আসে। প্রথম ম্যাচে ৩০ রানে একটি উইকেট পান। দ্বিতীয় ম্যাচে বোলিং পাননি। সাত বছর পর ফিরে দ্বিতীয় ম্যাচে জাদু দেখালেন। তার বোলিং নৈপুণ্যের পর ২.২ ওভারে ২৫ রান করে ১০ উইকেটে জিতেছে বতসোয়ানা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশ্ব রেকর্ড   ক্রিকেট  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close