রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
ইউরো জয়ী অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্প্যানিশ কোচ লুইস ডে লা ফুয়েন্তে। তবে ঘোষিত এই স্কোয়াডে গেল ইউরোতে দলকে নেতৃত্ব দেওয়া অভিজ্ঞ স্ট্রাইকার এবং নিয়মিত অধিনায়ক আলভারো মোরাতাকে রাখা হয়নি। আর ইনজুরিতে থেকেও দলে জায়গা পেয়েছেন লামিনে ইয়ামাল।

ফুটবলবিশ্বে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় আলভারো মোরাতার বাদ পড়া। আক্রমণভাগে তরুণদের ওপর ভরসা রাখতে গিয়েই দে লা ফুয়েন্তে নিয়েছেন এই কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে, পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত সপ্তাহে সফল অস্ত্রোপচার হওয়া বার্সেলোনার অলিম্পিক হিরো ফের্মিন লোপেজও অনুমিতভাবেই ছিটকে গেছেন দল থেকে।

তবে সবচেয়ে বড় অস্বস্তির খবর হলো, স্কোয়াডের মূল চালিকাশক্তি লামিন ইয়ামাল দলে থাকলেও ইনজুরির কারণে কেপ ভার্দের বিপক্ষে স্পেনের উদ্বোধনী ম্যাচে সম্ভবত মাঠের বাইরেই থাকতে হচ্ছে এই তরুণ তুর্কিকে। মাঝমাঠে অবশ্য যথারীতি থাকছেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি (রদ্রিগো হার্নান্দেজ), গাভি এবং পেদ্রি।

স্পেনের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলকিপার: উনাই সিমন, ডেভিড রায়া ও জোয়ান গার্সিয়া।

ডিফেন্ডার: মার্ক কুকুরেয়া, আলেহান্দ্রো গ্রিমালদো, পাউ কুবারসি, আইমেরিক লাপোর্তে, মার্ক পুবিল, এরিক গার্সিয়া, মার্কোস ইয়োরেন্তে ও পেড্রো।

মিডফিল্ডার: পেদ্রি, ফ্যাবিয়ান রুইজ, মার্টিন জুবিমেন্ডি, গাভি, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), অ্যালেক্স বায়েনা ও মিকেল মেরিনো।

ফরোয়ার্ড: মিকেল ওয়ারজাবাল, দানি অলমো, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, ফেররান তোরেস, বোর্হা ইগলেসিয়াস, ভিক্টর মুনোজ ও লামিনে ইয়ামাল।

স্পেন আগামী ১৪ জুন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ ‘এইচ’-এ তাদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব এবং উরুগুয়ে।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ইউরো জয়ী অধিনায়ক   স্পেন   বিশ্বকাপ স্কোয়াড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close