রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      
অর্থনীতি
এবার ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি বরং কিছুটা কমেছে : অর্থমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৬:৩৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমার যতটুকু জানা, এবার কুরবানির ঈদ উপলক্ষ্যে দ্রব্যমূল্য বাড়েনি, বরং কিছুটা কমেছে। আমরা এই ধারা অব্যাহত রাখতে চাই। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার চেষ্টা করছি। বাংলাদেশের অর্থনীতির সুফল সাধারণ মানুষকে পেতে হবে।

তিনি বলেন, ‘শুধু প্রবৃদ্ধির কথা চিন্তা করলে হবে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও বিগত সরকারগুলোর রেখে যাওয়া অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। তবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

বৃহস্পতিবার (২৮ মে) চট্টগ্রামে নিজ বাড়ি সংলগ্ন মসজিদে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নগরের উত্তর কাট্টলী দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, ‘দ্রব্যমূল্য যদি মানুষের আওতার বাইরে চলে যায়, তাহলে তারা বঞ্চিত হয়। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আশা করি, ক্রমান্বয়ে দ্রব্যমূল্য কমে আসবে।’

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রসঙ্গ টেনে অর্থমন্ত্রী বলেন, ‘একটু সময় দিতে হবে। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ চলছে, তার প্রভাব রয়েছে। এছাড়া বিগত সরকারগুলোর কাছ থেকে আমরা যে অর্থনীতি পেয়েছি, সেটি ছিল ভঙ্গুর। সেই অর্থনীতিকে আগে সঠিক জায়গায় আনতে হচ্ছে। তারপর সমৃদ্ধির পথে এগোতে হবে। এ জন্য দেশবাসীর কাছে আমি একটু সময় চাইছি।’

তিনি আরও বলেন, ‘একটি ভঙ্গুর অর্থনীতিকে সঠিক জায়গায় এনে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষের কাছে আমাদের একটি আকুতি ও আবেদন, এই সময়টুকু আমাদের দিন। আমরা একটি নির্বাচিত সরকার, জনগণের কাছে দায়বদ্ধ। এটি জনগণের কল্যাণের সরকার। আমরা একটি কল্যাণকর রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছি।’

কেকে/এলএ





আরও সংবাদ   বিষয়:  অর্থমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close