শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
স্বাস্থ্য
মহাখালীর বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি না নেওয়ার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩১ মে, ২০২৬, ৪:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিট ফাঁকা না থাকার কথা বলে ঢাকা উত্তর সিটির মহাখালী বিশেষায়িত হাসপাতালে হামের রোগী ভর্তি নিচ্ছে না বলে অভিযোগ করেছেন স্বজনরা।

তারা জানান, হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের সাধারণ চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। অনেকে রোগীর অবস্থা গুরুতর দাবি করলেও হাসপাতালে ভর্তি করাতে পারছেন না।
 
এদিকে, যারা রোগী ভর্তি করাতে পেরেছেন তাদের অভিযোগ, হাসপাতালের বেশিরভাগ ডাক্তার-কর্মচারী ঈদুল আজহার ছুটিতে থাকায় পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না তারা।

তবে, হাসপাতালের চিকিৎসক জানান, এখনো পর্যাপ্ত পরিমাণে সিট আছে হাসপাতালে। রোগীর চাপ বেশি থাকায় যেসব রোগীর ভ্যান্টিলেশন প্রয়োজন তাদের ভর্তি নেওয়া হচ্ছে।
 
একই অভিযোগ মহাখালীর সংক্রামক ব্যাধী হাসপাতাল নিয়েও। ফলে, রোগীর প্রয়োজনীয় টেস্ট করানো যাচ্ছে না বলে অভিযোগ স্বজনদের।
 
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৮৩ শিশু মারা গেছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৯৩ জন।
 
এ পর্যন্ত হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৯৬ শিশু আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ৬১২।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মহাখালীর বিশেষায়িত হাসপাতাল   হামের রোগী   ভর্তি না নেওয়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close