শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
খেলাধুলা
৬ গোলে পানামাকে বিধ্বস্ত করল ব্রাজিল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:২৭ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হেক্সা মিশনের প্রস্তুতিটা জয় দিয়েই শুরু করল ব্রাজিল। সোমবার (১ জুন) রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে রীতিমতো গোল উৎসব করে পানামাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর গোলরক্ষক ছাড়া একবারে ১০ খেলোয়াড় বদলে কার্লো আনচেলত্তির যে মাস্টারস্ট্রোক, তাতেই রীতিমতো কুপোকাত হয়েছে অতিথিরা।

এদিন মারাকানা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। ম্যাচের সময় যখন মাত্র দুই মিনিট, ৩৫ গজ দূর থেকে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিউস জুনিয়রের এক বুলেট গতির শটে চূর্ণ পানামার রক্ষণ। ম্যাচে লিড পায় স্বাগতিকরা।

ম্যাচের ১৪তম মিনিটে দুর্ভাগ্যের ছোঁয়ায় কুইয়ার আত্মঘাতী গোলে সমতায় ফেরে পানামা। এই সমতা ভাঙতে সেলেসাওদের অপেক্ষা করতে হয়েছে অনেকটা সময়। ৩৯ মিনিটে ভিনির নিখুঁত ক্রসে কাসেমিরোর সেই চেনা বুলেট হেড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

খেলার আসল রোমাঞ্চের দেখা মেলে দ্বিতীয়ার্ধে। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি গোলরক্ষক ছাড়া বেঞ্চের বাকি ১০ জনকেই নামিয়ে দেন মাঠে। আর এতেই যেন রীতিমত ঝড় নেমে আসে মাঠে। মাত্র ১০ মিনিটে তিনবার বল জড়ালো পানামার জালে। ৫৩ মিনিটে তরুন তুর্কী হায়ান, ৬০ মিনিটে পাকেতা আর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল উৎসবের স্কোরলাইন ৫-১ করেন থিয়াগো।

গোলক্ষুধা তখনও মেটেনি ব্রাজিলের। ৮১ মিনিটে পাকেতার পাস থেকে ডিফেন্ডারকে নাচিয়ে ব্রাজিলের ষষ্ঠ গোলটি করেন দানিলো সান্তোস। ৮৪ মিনিটে পানামার কার্লোস হার্ভে দূরপাল্লার শটে ব্যবধান কমালেও তা কেবল সান্ত্বনাই জুগিয়েছে।

শেষ পর্যন্ত ৬-২ গোলের এক বিধ্বংসী জয় নিয়ে মাঠ ছাড়ে আনচেলত্তির শিষ্যরা। বিশ্বকাপের আগে ঘরের মাঠে এই জয় যেন প্রতিপক্ষদের জন্য এক হুঙ্কার।

উল্লেখ্য, আগামী রোববার প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মিশর। আর ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে সেলেসাওদের বিশ্বকাপ মিশন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   পানামা   ৬ গোল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close