মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
খেলাধুলা
ইকুয়েডরের বিশ্বকাপ দল ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১০:০৬ পিএম আপডেট: ০১.০৬.২০২৬ ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বহু প্রত্যাশা নিয়ে এবারের বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইকুয়েডর। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে তারা মাত্র একবারই নকআউট পর্বে উঠতে পেরেছে, সেটিও ২০ বছর আগের ঘটনা। তবে বর্তমান দলটিকে ইতোমধ্যেই ইকুয়েডরের ‘গোল্ডেন জেনারেশন’ বলা হচ্ছে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে শুধু ডিফেন্ডিং বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাই তাদের চেয়ে এগিয়ে ছিল। এবারের বিশ্বকাপে অনেকের চোখেই ডার্কহর্স হতে যাচ্ছে ইকুয়েডর।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইকুয়েডরের। প্রতিভাবান এই দল নিয়ে ‘লা ত্রি’ আত্মবিশ্বাসী যে তারা অন্ততপক্ষে এমন একটি গ্রুপ থেকে পরের পর্বে যেতে পারবে, যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে জার্মানি, আইভরি কোস্ট ও কুরাসাও। তবে অনেক ফুটবল বিশ্লেষকের ধারণা, ইকুয়েডর এবার আরও বহু দূর যেতে পারে।

ইকুয়েডরিয়ান ফুটবল ফেডারেশন বা (এফইএফ) একটি আবেগঘন ভিডিও প্রচারণার মাধ্যমে বিশ্বকাপের জন্য ঘোষিত দল প্রকাশ করেছে। সেই প্রচারণায় একটি জাতির ত্যাগ, স্বপ্ন ও গর্বের গল্প তুলে ধরা হয়েছে, যারা টুর্নামেন্টজুড়ে নিজেদের দলকে সমর্থন দিতে প্রস্তুত।

কোচ সেবাস্তিয়ান বেকাসেসের তত্ত্বাবধানে ইকুয়েডর বিশ্বকাপে যাচ্ছে আন্তর্জাতিক অভিজ্ঞতা, তারুণ্য ও মানসম্মত খেলোয়াড়দের সমন্বয়ে গড়া একটি শক্তিশালী দল নিয়ে। এই স্কোয়াডের অনেক ফুটবলার বিশ্বের শীর্ষ লিগগুলোতে নিয়মিত খেলছেন। পিএসজির হয়ে সদ্যই চ্যাম্পিয়ন্স লিগ জেতা সেন্টারব্যাক উইলিয়ান পাচো, চেলসির মিডফিল্ডার মোইজেস কাইসেদো, আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগ জেতা আরেক ডিফেন্ডার পিয়েরো ইনকাপিয়ে, চেলসি থেকে ধারে রিভারপ্লেটে খেলা ১৯ বছর বয়সী উইঙ্গার কেন্ড্রি পায়েজ আছেন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে।

ইকুয়েডরের সোনালী প্রজন্মকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ উইঙ্গার ইনার ভ্যালেন্সিয়া।

ইকুয়েডরের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: 

এর্নান গালিন্দেস (উরাকান), মইজেস রামিরেজ (এই কিফিসিয়াস), গঞ্জালো ভ্যালে (এলডিইউ কুইটো);

ডিফেন্ডার: 

উইলিয়ান পাচো (পিএসজি), পিয়েরো ইনকাপিয়ে (আর্সেনাল), জোয়েল অরদোনেজ (ক্লাব ব্রুজ), ফেলিক্স তোরেস (ইন্তারনাসিওনাল), পেরভিস এস্তুপিনানান (এসি মিলান), আইমার মেদিনা  (গেঙ্ক), আনহেল প্রেসিয়াদো (অ্যাতলেটিকো মিনেইরো), জ্যাকসন পোরোজো (তিহুয়ানা);

মিডফিল্ডার: 

আলান মিন্দা (অ্যাতলেটিকো মিনেইরো), মইজেস কাইসেদো (চেলসি), হোর্দি আলসিভার (ইন্দেপেন্দিয়েন্তে), দেনিল কাস্তিয়ো (মিডটাইল্যান্ড), জন ইবোয়া (ভেনেজিয়া), আলান ফ্রাঙ্কো (অ্যাতলেটিকো মিনেইরো), পেদ্রো পেদ্রো ভিটে (পুমাস), কেন্ড্রি পায়েজ (চেলসি/রিভারপ্লেট), নিলসন নিলসন আংগুল্যো (সান্ডারল্যান্ড), গঞ্জালো প্লাতা (ফ্লামেঙ্গো);

ফরোয়ার্ড: 

কেভিন রদ্রিগেস (ইউনিয়ন সেন্ট-গিলোইস), অ্যান্থনি ভ্যালেন্সিয়া (রয়্যাল অ্যান্টওয়ার্প), ইনার ভ্যালেন্সিয়া (পাচুকা), হোর্দি কাইসেদো (উরাকান) এবং জেরেমি আরেভালো (স্টুটগার্ট)।

কোচ: 

সেবাস্তিয়ান বেকাসেসে। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইকুয়েডর বিশ্বকাপ দল   ফুটবল বিশ্বকাপ ২০২৬  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close