সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
খেলাধুলা
মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি : রোকন উদ্দিন বাবুল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘আমরা মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি। আমরা যেহেতু সীমান্ত এলাকায় বসবাস করি, সেহেতু এই সীমান্ত দিয়ে অবাধে মাদক আসছে আর আমাদেরকে এই মাদকের ছোবল দেয়। এই ছোবল থেকে আমাদেকে মুক্ত হতে হলে খেলাধুলার বিকল্প নাই।’

মঙ্গলবার (২ জুন) দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক বিরোধী র‌্যালি ও খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভেলাবাড়ী তারুণ্যের আলো সামাজিক সংগঠনের আয়োজনে ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভেলাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার। বক্তব্য রাখেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক, আদিতমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র প্রমুখ।

ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক রোকছানা খাতুন, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক এনামুল হক, পলাশী ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুর রহমান, ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক ভেন্ডার ও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল আরও বলেন, ‘মাদকাসক্তি বর্তমান বিশ্বের একটি অন্যতম আর্থ-সামাজিক ও স্বাস্থ্যগত সমস্যা। এটি কেবল ব্যক্তি বা পরিবার নয়, বরং পুরো যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আর খেলাধুলা করলে দেহ, মন ও প্রাণ সুস্থ থাকে। তাই আমাদেরকে মাদক থেকে বেড়িয়ে আসতে হবে।’

তিনিবলেন, ‘আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পাওয়ার পর আমার নির্বাচনি এলাকায় মাদককে জিরো টলারেন্স ঘোষণা করে নির্মূল করতে প্রশাসনের সাথে মতবিনিময় করেছি। অভিযান চালাচ্ছে প্রশাসন। মাদক কারবারীদের গ্রেপ্তার করে জেল-জরিমানা করছে। তবে এটা নির্মূল করতে যদি একাই প্রশাসনের ওপর নির্ভর করি, তাহলে তাদের পক্ষে সেটা সম্ভব নয়।’

রোকন উদ্দিন বলেন, ‘আজকে যেমন তারুণ্যের সামাজিক সংগঠন মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অনুরুপভাবে সমাজের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে। তাই, আমার নির্বাচনি আদিতমারী ও কালিগঞ্জ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এর আগে, রোকন উদ্দিন বাবুলের নেতৃত্বে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের যুবকদের অংশগ্রহণে মাদক বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়।

ভেলাবাড়ী প্রিমিয়ার লীগ বিপিএল-সিজন-১ টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধনী ম্যাচে আমেনা বাজার ক্রিকেট একাডেমি ও দুর্গাপুর ক্রিকেট একাডেমির মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মাদককে না বলি   খেলার মাঠ   রোকন উদ্দিন বাবুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close