রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
খেলাধুলা
নেইমারকে নিয়েই বিশ্বকাপের যাত্রা শুরু ব্রাজিলের
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৯:৫৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সি গায়ে চাপানো হয়নি নেইমারের। ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ দলেও তার থাকা-না থাকা নিয়ে ছিল শঙ্কা। তবে, সব শঙ্কা কাটিয়ে দল ঘোষণার সময় কার্লো আনচেলত্তির কণ্ঠে উচ্চারিত হয় নেইমারের নামও। তখনই ছড়িয়ে পড়ে আবেগ। সেই আবেগ যেন দেখা গেল ব্রাজিল দলের ২০২৬ বিশ্বকাপের যাত্রার সময়ও।

স্কোয়াড ঘোষণার পর সতীর্থদের সাথে জাতীয় দলের বিমানে থাকা একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন নেইমার। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন—‘সবাই মিলে।’ 

গতকাল সোমবার (১ জুন) রাতে স্থানীয় সময় অনুযায়ী দলটি যুক্তরাষ্ট্রেরও নিউজার্সির উদ্দেশে রওনা দেয়, যেখানে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে।


বিমানের ভেতরে তোলা সেই ছবির পাশাপাশি নেইমার ব্রাজিল ফুটবল ফেডারেশনের জাদুঘরে সংরক্ষিত বিশ্বকাপ ট্রফির একটি ছবিও পোস্টে যুক্ত করেন।

একই ধরনের অনুভূতি প্রকাশ করেন সতীর্থ রাফিনিয়াও। তিনিও সামাজিক মাধ্যমে প্রায় একই বার্তা দিয়ে লিখেছেন—“চলো সবাই মিলে।”

এর আগে, ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার পর আবেগঘন এক মুহূর্তের জন্ম দেন নেইমার। দীর্ঘদিন পর জাতীয় দলে জায়গা পাওয়ার সংবাদে তিনি আবেগ ধরে রাখতে পারেননি—কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফরোয়ার্ড।

২০২৩ সালের অক্টোবরে শেষবার ব্রাজিলের জার্সিতে খেলেছিলেন নেইমার। এরপর দীর্ঘ চোটের ধাক্কা ও পুনর্বাসন প্রক্রিয়ার কারণে জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। যদিও ক্লাব ফুটবলে তিনি ফিরেছেন, তবু বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিল অনেকেরই।

সূত্র : গ্লোবো

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নেইমার   বিশ্বকাপের যাত্রা   ব্রাজিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close