শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু বেলজিয়ামের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৯:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ম্যাচ জুড়ে আক্রমণে দাপট দেখাল বেলজিয়াম। ইউরি টিলেমান্স দলকে এগিয়ে নেওয়ার পর বদলি নেমে ব্যবধান বাড়ালেন রোমেলু লুকাকু। ক্রোয়েশিয়াকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপের শেষ ধাপের প্রস্তুতি শুরু করল বেলজিয়াম।

প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার (২ জুন) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেলজিয়ামের জয় ২-০ গোলে। ৩৮তম মিনিটে দলকে লিড এনে দেন টিলেমান্স। ৭৩তম মিনিটে বদলি নামেন লুকাকু। ছয় মিনিট যোগ করা সময়ের শেষ মিনিটে জালের দেখা পান তিনি। বেলজিয়ামের রেকর্ড গোলস্কোরার লুকাকুর গোল হলো ১২৫ ম্যাচে ৯০টি।

চোটের থাবায় সদ্য শেষ হওয়া মৌসুমে ক্লাব নাপোলির হয়ে কেবল এক ঘণ্টার একটু বেশি সময় খেলতে পারেন লুকাকু। তার পরও এই স্ট্রাইকারকে বিশ্বকাপের চূড়ান্ত দলে রাখেন বেলজিয়াম কোচ। ৩৩ বছর বয়সী তারকা বুঝিয়ে দিলেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত তিনি।

পুরো ম্যাচে বল দখলে একটু পিছিয়ে থাকলেও, গোলের জন্য আটটি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে বেলজিয়াম। ক্রোয়েশিয়ার পাঁচ শটের একটি লক্ষ্যে ছিল। প্রথমার্ধে লুকা মদ্রিচের সেই শট ঠেকিয়ে দেন থিবো কোর্তোয়া।

ম্যাচে দুই দলেরই একটি করে হেড ক্রসবারে লাগে। আগামী ১১ জুন শুরু বিশ্বকাপের আগে বেলজিয়াম আরেকটি প্রীতি ম্যাচ খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। ক্রোয়েশিয়া আরেকটি ম্যাচ খেলবে স্লোভেনিয়ার সঙ্গে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ক্রোয়েশিয়া   বিশ্বকাপ   বেলজিয়াম  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close