বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
খেলাধুলা
বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৩১ পিএম
শন টেইট

শন টেইট

সপ্তাহখানেক আগে থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন চলছিল, সেটাই এবার সত্যি হলো। পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন শন টেইট। 

বৃহস্পতিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শন টেইটের চাকরি ছাড়ার খবর নিশ্চিত করেছে বিসিবি। 

২০২৫ সালে বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব নেন শন টেইট। দায়িত্বে আসার পর জাতীয় দলের পেসারদের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন অজি এই ক্রিকেটার। সর্বশেষ কয়েকটি সিরিজে সেই উন্নতির প্রমাণ দিয়েছেন নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানরা।

বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিদায়বেলায় টেইট বলেন, ‘বাংলাদেশ দলের মেধাবী, প্রতিশ্রুতিবদ্ধ ক্রিকেটার এবং স্টাফদের সঙ্গে কাজ করা একটা গর্বের বিষয় ছিল। এটা সহজ সিদ্ধান্ত ছিল না (চাকরি ছাড়া), তবে আমি বিসিবিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই।’

তাসকিন-শরিফুলদের নিয়ে শন টেইট আরও বলেন, ‘আমি গর্বিত পেসাররা এখন পর্যন্ত যা অর্জন করেছে এবং তাদের দারুণ একটি ভবিষ্যত আছে। সামনে তারা অনেক সাফল্য অর্জন করবে, এই কামনা করি।’

বিসিবির সঙ্গে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল টেইটের। পারিবারিক কারণ দেখিয়ে বিসিবির চাকরি ছাড়লেও রহস্য কাটছে না। জানা গেছে, ভারতের বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনে কোচ হওয়ার জন্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি। শন টেইটকে ফাস্ট বোলিং কোচ হিসেবে পেতে চায় দলটি।

এদিকে টেইটের বদলি হিসেবে আপদকালীন কোচ হিসেবে পেস বোলিং ইউনিট সামলাবেন তালহা জুবায়ের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং বিকল্প না পেলে জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকবেন তিনি। বর্তমানে এইচপি দলের কোচ হিসেবে কাজ করছেন তালহা।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  শন টেইট   বোলিং কোচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close