সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: রাজধানীতে জলাবদ্ধতা      ডোমারে সড়ক দুর্ঘটনায় মা ও দুই সন্তানসহ নিহত চার      মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা      প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, সারা দেশে বৃত্তি পেল ৭৯২৪৬ জন      বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা      ভাঙ্গায় বাসচাপায় নিহত পাঁচ      ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত      
খেলাধুলা
নড়াইলে দেশের প্রথম ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশের গলফ ও পর্যটন খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাধানী পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে দেশের প্রথম ও একমাত্র ‘অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (২১ জুন) অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির প্রেসিডেন্ট খবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ওয়েলফেয়ার ও কালচারাল কমিটির চেয়ারম্যান তৌহিদা সুলতানা এবং সাম্পান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ইমামুল হাসান। সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আহমেদ।

গেস্ট অব অনার ছিলেন ক্লাবের লাইফ মেম্বার সালাউদ্দিন ইউসুফ, মাহবুব আলম, সিরাজুস সালেকিন ও মারশাল আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ চালু হলে বাংলাদেশের গলফ অঙ্গনে নতুন মাত্রা যোগ হবে। এর মাধ্যমে গলফভিত্তিক পর্যটনের প্রসার ঘটবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে।’

বক্তারা অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের গলফ প্রশিক্ষণ কার্যক্রমকে ভবিষ্যৎ প্রজন্মের আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

তারা আরও বলেন, ‘প্রকল্পটি বাস্তবায়িত হলে নড়াইল দেশের গলফ পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করবে।’

একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নড়াইল   ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ   ভিত্তিপ্রস্তর স্থাপন   অরুনিমা ফ্লোটিং ড্রাইভিং রেঞ্জ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close