শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউটে ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:২৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল এবং উসমান দেম্বেলের অভিষেক গোলে ইরাককে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে ফ্রান্স। মাঝপথে দুই ঘণ্টার বেশি সময় খেলা বন্ধ থাকলেও দাপুটে জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি ফরাসিদের।

ম্যাচের ১৪ মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে দলকে এগিয়ে দেন এমবাপ্পে। প্রথমার্ধের শেষ দিকে ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়া ও বজ্রপাতের আশঙ্কায় খেলা স্থগিত করা হয়। দুই ঘণ্টারও বেশি বিরতির পর পুনরায় মাঠে নামে দুই দল।

বিরতির পর ইরাকি গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। এই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে ১৬ গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেন।

এরপর মাইকেল ওলিসের পাস থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান দেম্বেলে। তাতে ৩-০ গোলের স্বচ্ছন্দ জয় নিশ্চিত হয় ফ্রান্সের।

ম্যাচটি এমবাপ্পের জন্য ছিল আরও বিশেষ। মাত্র ২৭ বছর বয়সে ফ্রান্সের জার্সিতে শততম আন্তর্জাতিক ম্যাচ খেললেন এই তারকা। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ ‘আই’ থেকে সবার আগে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছে ফরাসিরা। তবে গ্রুপসেরা হতে শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে জয় প্রয়োজন তাদের।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   জোড়া গোল   ফ্রান্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close