সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
খেলাধুলা
হালান্ডের জোড়া গোলে নকআউট নিশ্চিত নরওয়ের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ১১:৩৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্লিং হালান্ডের জোড়া গোলে সেনেগালকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে নরওয়ে। টানা দ্বিতীয় জয়ে গ্রুপ ‘আই’ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে তারা।

ম্যাচের ৪৩ মিনিটে পেদেরসেনের গোলে এগিয়ে যায় নরওয়ে। এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন হালান্ড। ৪৮ মিনিটে গোল করে নরওয়েকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। তবে পাঁচ মিনিটের মাথায় ইসমাইলা সারের গোলে ম্যাচে ফেরে সেনেগাল।

এরপর আবারও জ্বলে ওঠেন হালান্ড। বের্গের ক্রস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। তাতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে সেনেগালের আশা জাগান ইসমাইলা সার। তবে শেষ পর্যন্ত আর সমতায় ফিরতে পারেনি আফ্রিকার দলটি। ৩-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে নরওয়ে।

ম্যাচে এর আগে ৩৫ মিনিটে হালান্ডের একটি জোরালো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দিয়েছিলেন সেনেগালের গোলরক্ষক এদুয়ার্দ মেন্দি। কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের তারকা স্ট্রাইকারকে আটকানো সম্ভব হয়নি।

এই জয়ে দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করেছে নরওয়ে। আগের ম্যাচে তারা ইরাককে ৪-১ গোলে হারিয়েছিল।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   হালান্ড   জোড়া গোল   নকআউট   নরওয়ে  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close