শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
টানা ছয় বিশ্বকাপে গোল, রোনালদোর বিশ্বরেকর্ড
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে নতুন এক মহাকাব্য রচনা করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০০৬ সালে বিশ্বকাপে অভিষেকের পর ২০২৬ বিশ্বকাপেও গোল করে প্রথম ফুটবলার হিসেবে টানা ছয়টি বিশ্বকাপ আসরে গোল করার অনন্য বিশ্বরেকর্ড গড়েছেন পর্তুগালের এই মহাতারকা।

ফুটবল ইতিহাসে এর আগে কোনো খেলোয়াড়ই ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করতে পারেননি। রোনালদোর সবচেয়ে কাছাকাছি আছেন লিওনেল মেসি, যিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে ইরানের বিপক্ষে গোল করে বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল রোনালদোর। এরপর ২০১০ ও ২০১৪ বিশ্বকাপেও একটি করে গোল করেন তিনি। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ছিল তার সবচেয়ে উজ্জ্বল আসর, যেখানে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিকসহ করেছিলেন চার গোল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে যোগ করেন আরও একটি গোল।

ফলে ২০২৬ বিশ্বকাপের আগে পাঁচ আসরে তার গোলসংখ্যা ছিল ৮। এবারের আসরে গোল করে সেই সংখ্যা ১০-এ উন্নীত করেছেন রোনালদো। তবে সংখ্যার চেয়েও বড় হয়ে উঠেছে তার নতুন অর্জন—টানা ছয়টি বিশ্বকাপে গোল করে বিশ্ব ফুটবলে একক উচ্চতায় উঠে যাওয়া।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   গোল   রোনালদো   বিশ্বরেকর্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close