শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
খেলাধুলা
রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তনে গোলবন্যায় ভাসল উজবেকিস্তান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:২৭ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১:৪০ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ডগড়া প্রত্যাবর্তনের রাতে গোল উৎসবে মেতেছে পর্তুগাল। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন আসরে গোল করার ইতিহাস গড়ার পাশাপাশি জোড়া গোল করেছেন এই মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নকআউট পর্বের পথে বড় পদক্ষেপ নিয়েছে পর্তুগাল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ইতিহাসের পাতায় নাম লেখান ৪১ বছর বয়সী এই তারকা। জোয়াও কানসেলোর নিচু ক্রসে দারুণ ফিনিশিংয়ে গোল করে টানা ছয়টি বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হন তিনি। এরপর ৩৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বিশ্বকাপে এটি ছিল তার ১০ম গোল, যা তাকে ইউসেবিওকে ছাড়িয়ে পর্তুগালের সর্বোচ্চ বিশ্বকাপ গোলদাতায় পরিণত করে।

১৭ মিনিটে নুনো মেন্দেস ফ্রি-কিক থেকে পর্তুগালের দ্বিতীয় গোল করেন। প্রথমার্ধেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইউরোপের দলটি।

দ্বিতীয়ার্ধে পর্তুগালের আধিপত্য আরও স্পষ্ট হয়। ৬০ মিনিটে গোলরক্ষক আব্দুভোখিদ নেমাতভের আত্মঘাতী গোলে ব্যবধান ৪-০ হয়। এরপর ৮৭ মিনিটে রাফা লেয়াও গোল করে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করেন।

রোনালদো হ্যাটট্রিকের খুব কাছাকাছি গিয়েও তা পূরণ করতে পারেননি। কয়েকটি দারুণ সুযোগ তৈরি হলেও উজবেক গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় তৃতীয় গোল থেকে বঞ্চিত হন তিনি।

তবে হ্যাটট্রিক না পেলেও দিনটি পুরোপুরি ছিল রোনালদোর। ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল, বিশ্বকাপে পর্তুগালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এবং দলের বড় জয়—সব মিলিয়ে হিউস্টনের রাতটি স্মরণীয় হয়ে থাকল পর্তুগিজ মহাতারকার জন্য।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   রোনালদো   প্রত্যাবর্তন   উজবেকিস্তান  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close