শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
কেন কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন মেসিরা?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:৩৭ এএম আপডেট: ১২.০৭.২০২৬ ৮:৪০ এএম

সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অনেক সমর্থকের মনে প্রশ্ন ছিল—কেন এই শোকের প্রতীক ধারণ করেছেন লিওনেল মেসি ও তার সতীর্থরা?

এর কারণ, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি মিডফিল্ডার আন্তোনিও উবালদো রাট্টিন ৮৯ বছর বয়সে মারা গেছেন। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর শোক প্রকাশ করে আর্জেন্টিনা ফুটবল দল।

রাট্টিনের প্রতি সম্মান জানাতে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড় এবং স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা এক মিনিট নীরবতা পালন করেন।

'এল রাতা' নামে পরিচিত আন্তোনিও রাট্টিন ছিলেন আর্জেন্টিনা ও বোকা জুনিয়র্সের ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক মিডফিল্ডার। ১৯৬০-এর দশকে বোকা জুনিয়র্সের সোনালি সময়ের অন্যতম নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। নেতৃত্ব, লড়াকু মানসিকতা ও দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ক্লাবটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক হিসেবে আজও স্মরণীয়।

রাট্টিন ১৯৬২ সালের চিলি বিশ্বকাপ এবং ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন। বিশেষ করে ১৯৬৬ বিশ্বকাপে তার বিতর্কিত লাল কার্ড ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ঘটনার একটি।

পুরো ক্লাব ক্যারিয়ারে তিনি শুধু বোকা জুনিয়র্সের জার্সিতেই খেলেছেন। ১৯ বছর বয়সে অভিষেকের পর টানা ১৫ বছর ক্লাবটির হয়ে ৩৮২ ম্যাচে মাঠে নেমে জিতেছেন তিনটি লিগ শিরোপা ও একটি কোপা আর্জেন্টিনা।

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১৯৫৯ থেকে ১৯৬৯ সালের মধ্যে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন রাট্টিন। তার মৃত্যুতে আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সাবেক ফুটবলার, সংগঠক এবং সমর্থকরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন এই কিংবদন্তিকে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কালো আর্মব্যান্ড   মেসি   আর্জেন্টিনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close