শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
সেমিফাইনালে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন মার্তিনেজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:৪১ পিএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ নতুন এক ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে মাঠে নামলেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকের রেকর্ড গড়বেন তিনি।

সেমিফাইনালে খেললে অ্যাস্টন ভিলার এই তারকা গোলরক্ষকের বিশ্বকাপে ম্যাচ সংখ্যা দাঁড়াবে ১৪। এর মাধ্যমে ভেঙে যাবে ৪৮ বছর ধরে অক্ষত থাকা কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিলোলের রেকর্ড।

বর্তমানে মার্তিনেজ ও ১৯৭৮ বিশ্বকাপজয়ী ফিলোল—দুজনেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে ১৩টি করে ম্যাচ খেলেছেন। ফিলোল ১৯৭৪, ১৯৭৮ ও ১৯৮২—এই তিনটি বিশ্বকাপে অংশ নিয়ে রেকর্ডটি গড়েছিলেন।

অন্যদিকে, মাত্র দুটি বিশ্বকাপ—২০২২ ও ২০২৬—খেলেই সেই রেকর্ড ভাঙার সুযোগ পাচ্ছেন ৩৩ বছর বয়সী মার্তিনেজ। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার অন্যতম নায়ক ছিলেন তিনি। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার দুর্দান্ত সেভ এবং টাইব্রেকারে অসাধারণ পারফরম্যান্স দলকে শিরোপা জয়ে বড় ভূমিকা রাখে।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সাবেক গোলরক্ষক সার্জিও রোমেরো। তিনি ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে অংশ নিয়ে মোট ১২টি ম্যাচ খেলেছিলেন। চলতি বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে রোমেরোকে ছাড়িয়ে যান মার্তিনেজ।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে খেললেই আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষক হিসেবে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নতুন মাইলফলক স্পর্শ করবেন এমিলিয়ানো মার্তিনেজ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   সেমিফাইনাল   ইতিহাস   মার্তিনেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close