শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
খেলাধুলা
বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স-স্পেন মহারণ আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফুটবল বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি- ফ্রান্স এবং স্পেন।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টায় টেক্সাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সফল দল ফ্রান্স। ২০২৬ সালের এই আসরসহ ফরাসিরা বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল মোট ৮ বার। এর আগে খেলা ৭টি সেমিফাইনালের মধ্যে তাদের জয়ের পাল্লা কিছুটা ভারী হলেও শুরুর দিকটা ছিল চরম হতাশাজনক।

ফ্রান্সের শুরুর তিনটি সেমিফাইনালই ছিল যন্ত্রণাদায়ক। ১৯৫৮ সালে তারা পেলের ব্রাজিলের কাছে ৫-২ গোলে হেরে বিদায় নেয়। এরপর ১৯৮২ সালে পশ্চিম জার্মানির কাছে পেনাল্টি শুটআউটে নাটকীয়ভাবে হেরে যায় এবং ১৯৮৬ সালেও একই প্রতিপক্ষের কাছে ২-০ গোলে পরাজিত হয়।

তবে ১৯৯৮ সালে ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠে এবং চ্যাম্পিয়ন হয়। এরপর থেকে সেমিফাইনালে ফ্রান্স রীতিমতো অপ্রতিরোধ্য। ২০০৬ সালে পর্তুগাল (১-০), ২০১৮ সালে বেলজিয়াম (১-০) এবং ২০২২ সালে মরক্কোকে (২-০) হারিয়ে তারা ফাইনালের টিকিট কাটে। এবার জার্মানি ও ব্রাজিলের পর ইতিহাসের তৃতীয় দল হিসেবে টানা ৩টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার কীর্তি গড়ল ফরাসিরা।

বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে স্পেনের পদচারণা ফ্রান্সের তুলনায় বেশ সীমিত। তবে টুর্নামেন্টের এই ধাপে তাদের সাফল্যের হার শতভাগ!

স্পেন তাদের ফুটবল ইতিহাসের একমাত্র অফিশিয়াল বিশ্বকাপ সেমিফাইনালটি খেলেছিল ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে। সেবার ডারবানে জার্মানির মুখোমুখি হয়েছিল লা রোজা। কার্লেস পুয়োলের দুর্দান্ত এক বুলেট হেডার গোলে জার্মানিকে ১-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল স্পেন। পরবর্তীতে ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা অধরা বিশ্বকাপ ট্রফিটিও উঁচিয়ে ধরে।

১৯৫০ বিশ্বকাপে স্পেন চতুর্থ হয়েছিল, তবে সেবার কোনো প্রথাগত সেমিফাইনাল ছিল না; চার দলের একটি ফাইনাল গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়েছিল।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিশ্বকাপ   সেমিফাইনাল   ফ্রান্স-স্পেন   মহারণ আজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close