রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      ● মদিনায় হুতিদের হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা      ● সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণ শুরু কাল      ● দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে : অর্থমন্ত্রী      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      
রাজধানী
ডিএসসিসির বিশেষ অভিযানে ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৮:৩৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজধানীর মানিকনগর এলাকায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অভিযানে পাঁচটি বাসাবাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) ডিএসসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিএসসিসি জানায়, বারবার সচেতনতা ও সতর্কতা জারি করার পরও সংশ্লিষ্ট বাসাবাড়ি ও স্থাপনার মালিক বা কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় সেখানে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ কারণে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া যেসব স্থানে লার্ভা পাওয়া গেছে, সেগুলোকে লাল চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত প্রজননস্থল ধ্বংসের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, চলমান বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরও জোরদার করা হবে। নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি, ছাদ ও আশপাশে কোথাও যেন পরিষ্কার বা জমে থাকা পানিতে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close