শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
ফিওরেন্তিনার বিপক্ষে জয় হাতছাড়া রিয়াল মাদ্রিদের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ২ আগস্ট, ২০২৬, ৯:০১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হোসে মরিনহোর দ্বিতীয় মেয়াদে রিয়াল মাদ্রিদের যাত্রা শুরু হলো ড্র দিয়ে। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার সঙ্গে ২-২ সমতায় সন্তুষ্ট থাকতে হয়েছে স্প্যানিশ জায়ান্টদের।

শনিবার (১ আগস্ট) অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে এন্দ্রিক ও অ্যালেক্সিস সিরিয়ার গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল। পরে রবার্তো পিসোলি ও মোয়াসে কিন ম্যাচে সমতা ফেরান।

নতুন খেলোয়াড় কার্লোস এসপি শেষ দিকে হেড করে রিয়ালকে জেতানোর সুযোগ পেয়েছিলেন। গ্রীষ্মের আরেক নতুন চুক্তি ডেনজেল ডুমফ্রিস খেলেছেন ৭৫ মিনিট।

মাদ্রিদে ফেরার ম্যাচে মরিনহোর শুরুর একাদশে ছিলেন প্রথম দলের আট খেলোয়াড়। আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো  ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডুমফ্রিস ও এন্দ্রিক। এছাড়া ছিলেন তিন অ্যাকাডেমি খেলোয়াড় হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও সিরিয়া।

গত মৌসুমের শেষ ভাগে লিওঁতে ধারে খেলা ব্রাজিল ফরোয়ার্ড এন্দ্রিক ১২তম মিনিটে গোলমুখ খোলেন। নিচু শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন তিনি। কামাভিঙ্গার বানিয়ে দেওয়া বলে সিরিয়া মাদ্রিদের ব্যবধান দ্বিগুণ করেন।

তারপর পিসোলির শক্তিশালী শটে পরাস্ত হন লুনিন। বৃহস্পতিবার চমক দেখিয়ে মাদ্রিদে চুক্তি করা এসপি দ্বিতীয়ার্ধে বদলি নামেন এবং শেষদিকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। ৭২ ঘণ্টাও হয়নি আমি মাদ্রিদে এসেছি। এরই মধ্যে অনুশীলন করেছি, অভিষেকও হলো। (মরিনহো আমাকে বলেছেন) নিজের মতো থাকতে এবং বক্সে ঢুকতে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রিয়াল মাদ্রিদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close