মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,
৩১ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডিসেম্বর পর্যন্ত জ্বালানি তেলের সংকট হবে না : বিপিসি      দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল ভারত      গণতন্ত্রকে রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি      ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩      আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ : তদন্ত কমিটি      আসিফের বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয়, অর্থ উদ্ধারে প্রয়োজনে বিদেশে চিঠি      হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর প্রাণহানি      
বিনোদন
আবারও লন্ডন যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকাইয়া চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেতা ইলিয়াস কাঞ্চন ফের চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যাচ্ছেন। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ না হলেও ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চলচ্চিত্র নায়িকা রোজিনা।

সম্প্রতি কাঞ্চনের সঙ্গে দেখা করতে তার ঢাকার গুলশানের বাসায় যান রোজিনা। পরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান তিনি। 

রোজিনা লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়েক দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি। ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।’

তিনি জানান, লন্ডনের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আগামী ১২ আগস্ট আবারও চিকিৎসার জন্য লন্ডনে যাবেন কাঞ্চন।

পোস্টে রোজিনা আরও উল্লেখ করেন, অসুস্থতার এই সময়ে কাঞ্চনের পাশে রয়েছেন তার স্ত্রী ফরিদা, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই। তারা সার্বক্ষণিক তার দেখাশোনা করছেন।

সবশেষে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন রোজিনা। তিনি লিখেছেন, ‘আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’

১৫ মাসেরও বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন। সোমবার (৩ আগস্ট) বিকাল ৫টা ১০ মিনিটে তিনি ঢাকায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জামাতা।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমি দেশে এসেছি। দেশবাসীর কাছে দোয়া চাই। আমি সবসময় সবার জন্য দোয়া করি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ইলিয়াস কাঞ্চন   রোজিনা   লন্ডনে চিকিৎসা   বাংলা চলচ্চিত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close