বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      ● ফেনীতে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      ● স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি      
খেলাধুলা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও ভালো ক্রিকেটের প্রত্যাশা শান্তর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ৫:২৬ পিএম
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে শোচনীয় হার দেখেছিল অস্ট্রেলিয়া। ৯ উইকেটের ইতিহাসগড়া জয়ে ক্রিকেটবিশ্বকে লাল বলে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে টাইগাররা। এমন জয়ের পর স্বাভাবিকভাবেই দলের আত্মবিশ্বাস তুঙ্গে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও সেটাই অকপটে জানালেন।

শুক্রবার (২১ আগস্ট) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘এ রকম জয় তো অবশ্যই আত্মবিশ্বাস দেবে। পেশাদার ক্রিকেটার হিসেবে সেখান থেকে ফেরত আসা খুব জরুরি। দুই দিনের অনুশীলনে সেখান থেকে ভালোভাবেই প্লেয়াররা ফিরে এসেছে। ভালোভাবেই মানিয়ে নিয়েছে।’

তবে দলে উন্নতির জায়গা দেখছেন বাংলাদেশ অধিনায়ক, সতীর্থদের কাছে তার প্রত্যাশা, ‘উন্নতির জায়গা সবসময়ই আছে। আমার মনে হয়, ওই ম্যাচে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। ক্যাচ মিস কেউই ইচ্ছা করে করে না, এটা পার্ট অব গেইম আমার মনে হয়। তবে যত কম হয় তত ভালো। ওই ম্যাচে আমরা অনেক ভালো ক্রিকেট খেলেছি। অবশ্যই ছোট ছোট উন্নতির জায়গা আছে, এগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আশা করি আমরা আরও একটা ভালো ম্যাচ খেলতে পারব।’

অস্ট্রেলিয়ার কন্ডিশনে আরও বেশি খেলা প্রাপ্য বলে মনে করেন শান্ত, ‘অবশ্যই (এখানে বেশি বেশি) খেলা উচিত। আমার মনে হয়, না খেললে আমাদের নিজেদেরও উন্নতি হবে না বা নিজেদেরকে সেভাবে বিশ্ব ক্রিকেটে আমরা কতটা সামর্থ্যবান বোঝাতে পারব না। গত ম্যাচ জিতে আমরা এই ইতিবাচক বার্তাটা দিতে পেরেছি। আমরা বিশ্বাস করি আমাদের যে দলটা আছে, যেকোনো কন্ডিশনে খেলার জন্য সামর্থ্যবান। যে ম্যাচ জিতেছি সে ম্যাচে ভালো খেলেছি, এখন আসন্ন ম্যাচে কীভাবে ভালো করতে পারি এটাও জরুরি।’

প্রথম টেস্ট জয়ে প্রত্যাশা বেড়েছে সবার, দর্শকদের প্রতিও বার্তা দিলেন শান্ত, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি প্রত্যাশা সবসময় থাকা ভালো। দর্শকদের একটা ইতিবাচক দিক হচ্ছে, আমরা হারি বা জিতি সবসময় সাপোর্ট করে যায়, মাঠে আসে। এটাই আশা থাকবে। কালকের ম্যাচের খেলা দেখবেন। যাদের মাঠে আসার সুযোগ আছে আসবেন। আমরা চেষ্টা করব আমাদের সেরা খেলাটা খেলার।’

সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে চাইবে, এ নিয়ে টাইগার অধিনায়কের ভাবনা, ‘এতদূরে চিন্তা করতে চাই না। আমরা প্রথম থেকে যে কথাটা বলে এসেছি, ভালো ক্রিকেট খেলতে চাই। এখানেও পাঁচ দিন ভালো ক্রিকেট খেলতে চাই। ফলে জরুরি হচ্ছে একেক দিন একেক সেশন কত ভালো ক্রিকেট খেলছি, এটাই টার্গেট থাকবে। যদি প্রসেসটা ঠিক থাকে আমরা যদি সেশন বাই সেশন ভালো খেলতে পারি, ফল সেভাবেই আসবে। আগেই ফল নিয়ে চিন্তা করলে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জ এবং অনেক কঠিন হবে আমাদের জন্য। আমি বিশ্বাস করি, ভালো ক্রিকেট খেলাটা জরুরি আমাদের জন্য।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া   নাজমুল হোসেন শান্ত   বাংলাদেশ ক্রিকেট   অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close