শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
খেলাধুলা
চা-বিরতিতে ৫০/৩, অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ১১:১৪ এএম আপডেট: ২২.০৮.২০২৬ ১১:১৬ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। চা-বিরতিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ৫০ রানে ৩ উইকেট।

তৃতীয় ওভারে ম্যাট রেনশকে ৮ রানে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এরপর অষ্টম ওভারে বল হাতে নেমে এক ওভারেই দুই উইকেট তুলে নেন শরিফুল ইসলাম।

ওভারের দ্বিতীয় বলে ট্র্যাভিস হেডকে ২২ রানে বোল্ড করেন শরিফুল। চার বল পর তার শিকার হন মার্নাস লাবুশেন। মাত্র ৪ রান করে বোল্ড হয়ে ফেরেন এই ব্যাটার।

ফলে ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে চা-বিরতিতে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে তাসকিন একটি এবং শরিফুল দুটি উইকেট নিয়েছেন।

এর আগে মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম।


কেকে/সাশ 





আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close