রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান প্রতিমন্ত্রীর      ফেনীতে প্রধানমন্ত্রীর ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত      আওয়ামী লীগের নিষেধাজ্ঞার প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ      পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানানোর চেষ্টা চলছে : শুভেন্দু      বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে প্রাণ গেল ৪ জনের      জাভা সাগরে ২৪১ যাত্রী নিয়ে নিখোঁজ যাত্রীবাহী জাহাজ      এমবাপ্পে ঝড়ে রায়োকে উড়িয়ে বার্সার ঘাড়ে রিয়াল      
বিনোদন
আবারও ক্যানসারে আক্রান্ত সামিয়া আফরিন, চলছে কেমোথেরাপি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১১:০২ এএম আপডেট: ২৪.০৮.২০২৬ ১১:০৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এবার নতুন করে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন তিনি। পরীক্ষায় তার শরীরে ম্যালিগন্যান্ট বা ক্যানসারজনিত কোষ শনাক্ত হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানান সামিয়া। তিনি বলেন, “প্রায় তিন মাস আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে নতুন করে ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে চিহ্নিত করেছেন।”

ক্যানসার শনাক্ত হওয়ার পর দ্রুত অস্ত্রোপচার করা হয়। বর্তমানে চিকিৎসার অংশ হিসেবে তাকে কেমোথেরাপি নিতে হচ্ছে।

গত পাঁচ বছর ধরে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে আসছেন সামিয়া আফরিন। এর আগে ২০২২ সালে তার শরীরে চতুর্থ ধাপের ক্যানসার ধরা পড়ে। দীর্ঘ প্রায় দুই বছর চিকিৎসা ও ইমিউনোথেরাপি নেওয়ার পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। তবে নতুন করে ক্যানসার শনাক্ত হওয়ায় তাকে আবারও চিকিৎসার কঠিন পথ পাড়ি দিতে হচ্ছে।

এবারের কেমোথেরাপির অভিজ্ঞতা তার জন্য সম্পূর্ণ নতুন। কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার বিষয়টি জেনে হতাশ না হয়ে পরিস্থিতিকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন তিনি। চুল পড়া শুরু হওয়ার আগেই নতুন হেয়ারকাট করে নিজের পরিবর্তিত লুক উদযাপনও করেছেন।

সামিয়ার মতে, জীবনের কঠিন সময়ে বিষণ্ণতায় ডুবে না থেকে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াই সবচেয়ে জরুরি। নিজের অভিজ্ঞতা নিয়ে একটি ভিডিও প্রকাশ করে তিনি সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

ক্যানসারের বিরুদ্ধে চলমান এই লড়াইয়ে চিকিৎসা শেষে দ্রুত সুস্থ হয়ে আগের মতোই শক্তি ও উদ্যম নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান এই অভিনেত্রী ও উপস্থাপক।


কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  সামিয়া আফরিন   উপস্থাপক ও অভিনেত্রী   ক্যানসার  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close