রোববার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      ● ভবিষ্যতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভুল সিদ্ধান্ত হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী      
বিনোদন
হাসিনার সেই প্রেস কনফারেন্সের কক্ষ এখন ‘মুনসুন থিয়েটার’ : ফারুকী
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:৫২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ মোস্তফা সরয়ার ফারুকী। নির্মাতা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করার পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সরব ভূমিকা পালন করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফারুকী।

তার দায়িত্ব পালনকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণভবনকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেই জাদুঘরে প্রতিদিন ভিড় করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিও নজর কেড়েছে।

একসময় যে কক্ষে নিয়মিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতো, জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কক্ষই এখন ইতিহাস জানার অন্যতম জায়গায় পরিণত হয়েছে। বর্তমানে সেখানে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। ‘মুনসুন থিয়েটার’ নামে পরিচিত এই কক্ষে দর্শনার্থীদের সামনে চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হচ্ছে গত ১৬ বছরের বিভিন্ন ঘটনা।

সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একই কক্ষের অতীত ও বর্তমানের দুটি ছবি শেয়ার করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। ছবির মাধ্যমে কক্ষটির পরিবর্তনের চিত্র তুলে ধরে তিনি লিখেছেন, ‘এক সময় এই ঘরে প্রেস কনফারেন্স নামে সেই অদ্ভুত জিনিসগুলো হইতো। তারপর আসলো ৩৬ জুলাই। আমরা ঘরটা এই রকম পাইলাম। জনতার ক্ষোভের দাগ সর্বত্র।’

বর্তমান পরিস্থিতি তুলে ধরে ফারুকী লেখেন, ‘আর এখন এটার নাম মুনসুন থিয়েটার। এখানে প্রতিদিন চলচ্চিত্র প্রদর্শনীতে ১৬ বছরের ইতিহাস দেখেন দর্শনার্থীরা। অনেকগুলা শো হয়।’

সোমবার সকালে অনুষ্ঠিত একটি প্রদর্শনীর ছবিও পোস্ট করেন তিনি। সেখানে স্কুলশিক্ষার্থীদের উপস্থিতি তুলে ধরে ফারুকী লিখেছেন, ‘ছবিতে অনেক স্কুল ছাত্রদের দেখা যাচ্ছে। তার মানে স্কুল ছাত্রদের জন্য নির্ধারিত শনিবারের বাইরেও তারা যাচ্ছে। ভেরি ইন্সপায়ারিং।’

ফারুকীর এই পোস্টে উঠে এসেছে একটি কক্ষের সময়ের সঙ্গে বদলে যাওয়ার গল্প—যেখানে একসময় অনুষ্ঠিত হতো সংবাদ সম্মেলন, সেটিই এখন পরিণত হয়েছে ইতিহাস ও চলচ্চিত্র প্রদর্শনের জায়গায়। আর সেই ইতিহাস জানতে বড়দের পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহও বাড়ছে।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close