রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
বিনোদন
থালাপতি বিজয়ের প্রশংসায় পঞ্চমুখ যশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ২:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা ও তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নিষ্ঠা ও দায়িত্ববোধের ভূয়সী প্রশংসা করেছেন কন্নড় সুপারস্টার যশ। সম্প্রতি চেন্নাইয়ে নিজের নতুন সিনেমা ‘টক্সিক’-এর প্রচারণায় গিয়ে তিনি এমন প্রশংসা করেছেন। 

যশ জানান, জনগণের ভালোবাসার প্রতিদান দিতে দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন বিজয়। 

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমার প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ভক্তদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিজয়ের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেন।

যশ বলেন, ‘আমরা সবসময় তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তার কাজের প্রতি নিষ্ঠা এবং মানুষের যে ভালোবাসা তিনি অর্জন করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। জনগণ তাকে যে স্থান ও দায়িত্ব দিয়েছে, তিনি তা ধরে রেখেছেন। তার মধ্যে যে শৃঙ্খলা ও একাগ্রতা রয়েছে, তা সহজেই অনুমেয়।’

‘টক্সিক’ এবং বিজয়ের ‘জন নায়গান’ সিনেমার প্রযোজক কে ভেঙ্কট নারায়ণার বরাতে যশ জানান, বিজয়ের রাজনীতি ও জনগণের সেবায় আত্মনিয়োগের খবর তিনি নিয়মিত পান। 

প্রযোজকের কথা উল্লেখ করে ইয়াশ বলেন, ‘নারায়ণ আমাকে বহুবার বলেছেন বিজয় তামিলনাড়ুর মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত কতটা পরিশ্রম করছেন। ভক্তদের দেওয়া ভালোবাসা ও সম্মান ফিরিয়ে দেওয়া প্রতিটি শিল্পীর দায়িত্ব। বিজয় এখন এমন এক পর্যায়ে পৌঁছেছেন, যেখানে তিনি রাজ্যবাসীকে সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করছেন।’

প্রসঙ্গত, আগামীকাল বুধবার (২৬ আগস্ট) হিন্দি ও দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। 

এ সিনেমায় ‘রায়া’ ও ‘টিকিট’ নামের দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ। এ ছাড়া এতে আরও রয়েছেন নয়নতারা, কিয়ারা আদভানি, রুক্মিণী বসন্ত, তারা সুতারিয়া ও হুমা কুরেশি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  থালাপতি বিজয়   যশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close