সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      ● হাম উপসর্গে আরও তিন মৃত্যু, মোট প্রাণহানি ১১২৫      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ছয় মৃত্যু, মোট প্রাণহানি ২৬২      ● এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম      ● গণতন্ত্র নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি      ● সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, মোটরসাইকেলেই ১৩৯      
বিনোদন
নতুন আঙ্গিকে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ৬:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দক্ষিণ এশিয়ার তুমুল জনপ্রিয় সংগীত প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও পাকিস্তান’ নতুন রূপে আসছে। সম্পূর্ণ নতুন এক আবহ ও ভাবনা নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছে তারা; যেখানে উদীয়মান ও স্বাধীন সংগীতশিল্পীদের সৃজনশীলতা ফুটিয়ে তোলা হবে।  

মূলত, ‘নু ডট ওয়েভ’ (Nu.WAV) নামে নতুন একটি প্রোজেক্টের ঘোষণা দিয়েছে এই প্ল্যাটফর্ম। যার আওতায় তৈরি নতুন ধারার মোট ছয়টি গান প্রকাশ করা হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে আসবে গানগুলো।

পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা ও কোক স্টুডিওর নিয়মিত মুখ কামাল খানের নির্বাহী প্রযোজনায় বাস্তবায়িত হচ্ছে এই প্রকল্প। প্রথাগত একটি নির্ধারিত ব্যান্ড কিংবা একক নির্দেশনার বাইরে গিয়ে এবার হোম স্টুডিও ও ডিজিটাল মাধ্যমে কাজ করা তরুণ শিল্পীদের স্বাধীনভাবে সৃষ্টির সুযোগ দেওয়া হয়েছে। ‘মাহিয়া’, ‘দিল’, ‘রঙিন’, ‘কসম’, ‘শবনম’ ও ‘অ্যায় দিওয়ানে দিল’ শিরোনামের গানগুলোতে তুলে ধরা হবে সমসাময়িক পাকিস্তানি সংস্কৃতির ভিন্ন ভিন্ন আবেগ। 

এই আয়োজনে হাসান রহিম, শে গিল, আসিম আজহার ও ইয়াং স্টানার্সের মতো জনপ্রিয় তারকাদের পাশাপাশি সুযোগ পেয়েছেন একঝাঁক প্রতিশ্রুতিশীল নতুন মুখ।

বিগত ১৫টি সিজনে প্রায় সাড়ে ৩০০ গান প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে পৃথক একটি পরিচিতি তৈরি করেছে কোক স্টুডিও পাকিস্তান। 

আয়োজকদের মতে, দুই দশকের এই ঐতিহাসিক সাফল্যকে সামনে রেখে নতুন প্রজন্মের নিজস্ব সংগীতচর্চাকে মূলধারায় আনতেই ‘নু ডট ওয়েভ’ যুক্ত করা হয়েছে। সারা পাকিস্তান থেকে ডিজিটাল মাধ্যমে আবেদন করা হাজার হাজার উদীয়মান শিল্পীর প্রতিভাকে যাচাই-বাছাই করেই সাজানো হয়েছে কোক স্টুডিওর এই নতুন সফর।

সূত্র : ডন

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কোক স্টুডিও পাকিস্তান   Nu.WAV   পাকিস্তানি সংগীত   নতুন সংগীতশিল্পী  
মতামত লিখুন:
Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close