শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
স্বাস্থ্য
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ৭৯০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৯০ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯৬ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ২৪৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬১ জন, খুলনা বিভাগে ৬০ জন, ময়মনসিংহ বিভাগে ৭৩ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, রংপুর বিভাগে ৩৮ জন রয়েছেন।’

চলতি বছরের ১১ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ হাজার ২২০ জন।

গত ২৪ ঘণ্টায় দুইজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৪১ জনের মৃত্যু হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৫ হাজার ৬৪৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ৭৮৮ জন চিকিৎসাধীন আছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গুতে মৃত্যু   হাসপাতালে রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close