শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
ঢাকা লিগে জৌলুস ফেরাতে বিসিবির নতুন উদ্যোগ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পুরোনো জৌলুস ও আকর্ষণ ফিরিয়ে আনতে উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিনের বকেয়া পারিশ্রমিক সংকট সমাধান এবং বিদেশি ক্রিকেটারদের অনুপস্থিতি দূর করে নতুন করে লিগটি সাজানোর পরিকল্পনায় রয়েছে তামিম ইকবালের বোর্ড।

বিপিএল না হওয়ার সুবাদে সময়সূচি এগিয়ে এনে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পুরোনো জৌলুস ফেরাতে বড় ধরনের সংস্কার পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি ও ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। তাই তো আগামী ২০২৭-২৮ মৌসুম থেকেই ডিপিএলে বিদেশি ক্রিকেটার ফেরাতে চায় বিসিবি। 

আগামী আসর এগিয়ে এনে অনুষ্ঠিত হতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারিতে। মূলত এবার বিপিএল না হওয়ায় ডিপিএল এগিয়ে আনার সুযোগ পেয়েছে বিসিবি। শুধু এগিয়ে আনা নয়, ডিপিএলে সংস্কারও করছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস।

বিসিবির একজন পরিচালক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বিদেশি ক্রিকেটার ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন তারা। একটা সময়ে ডিপিএল খেলা হতো চারজন বিদেশি ক্রিকেটার নিয়ে। সেখান থেকে কমিয়ে দুইজন করা হয়। কয়েক বছর আগে বিদেশি কোটা নামিয়ে আনা হয় একজনে। সেটা শূন্যের কোটায় নামিয়ে আনা হয় ২০২৪ সালে। তিন মৌসুম বাদে ডিপিএলে আবার ফিরছে বিদেশি ক্রিকেটার।

প্রাথমিকভাবে জানা যায়, একাদশে একজন বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ পেতে পারে প্রতিটি দল। একাদশে একজন বিদেশি খেলানোর পরিকল্পনা আছে মূলত সিসিডিএমের। 

চলতি সপ্তাহে সব ক্লাবগুলোর সঙ্গে বসবে বিসিবি। ডিপিএলে বিদেশিদের ফেরানোর পেছনে মূলত দেশের ক্রিকেটারদের প্রতিযোগিতার মান বাড়ানোর লক্ষ্য সিসিডিএমের। একইসঙ্গে হারানো যে জৌলুস ছিল সেটা ফেরাতে বদ্ধপরিকর বিসিবি। 

আম্পায়ারিংয়েও কঠোর নজরদারি আনার পরিকল্পনা রয়েছে ডিপিএলে। পারফরম্যান্সের ভিত্তিতে আম্পায়ারদের পয়েন্ট দেওয়ার পাশাপাশি ভুল সিদ্ধান্তের জন্য পয়েন্ট কেটে নেওয়া হবে। নির্দিষ্ট পর্যায়ের নিচে কোনো আম্পায়ারের স্কোর নেমে গেলে তাকে সাময়িকভাবে দায়িত্বের বাইরে রাখার ব্যবস্থাও থাকতে পারে এখন থেকে।

গুরুত্ব দেওয়া হচ্ছে মাঠের খেলায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও। ম্যাচে এডিআরএস ব্যবহারের পাশাপাশি ড্রোন দিয়ে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে পুরো টুর্নামেন্টজুড়ে অ্যান্টি-করাপশন কার্যক্রমও চালু রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সম্ভাব্য ঘরোয়া ক্রিকেটের ক্যালেন্ডার অনুযায়ী নভেম্বরে প্রথম বিভাগ, ডিসেম্বরে দ্বিতীয় বিভাগ এবং ফেব্রুয়ারিতে ডিপিএল আয়োজন করা হতে পারে। এবারই প্রথম প্রতি বিভাগে ওয়ানডের সঙ্গে আলাদা করে টি-টোয়েন্টি টুর্নামেন্টও আয়োজন করতে যাচ্ছে সিসিডিএম।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা লিগ   বিসিবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close