সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, মোট প্রাণহানি ২৭১      ● হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু, মোট সংখ্যা বেড়ে ১০২৬      ● বিশ্ব শিক্ষক দিবসে ১০২ শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী      ● সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী      ● সুবিধাভোগীদের আধিপত্যে ভাবমূর্তি সংকটে বিএনপি      ● এবার বাড়ল অটোগ্যাসের দাম      ● প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় হবে মাস্টারপ্ল্যান : প্রধানমন্ত্রী      
রাজধানী
শাহজালালে ২২৩ কার্টন সিগারেট, ৪৪ ভেপ ও ১৪৪ মোবাইল ডিসপ্লে জব্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৮ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই, মালয়েশিয়া ও চীনের গুয়াংজু থেকে আসা তিনটি আন্তর্জাতিক ফ্লাইটের কয়েকজন যাত্রীর কাছ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট, ৪৪টি ভেপ ও ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৭ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা। 

সোমবার (১৪ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এয়ারপোর্ট সার্কেলের বি-শিফট বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইটে আসা সন্দেহভাজন যাত্রীদের ওপর বিশেষ নজরদারি শুরু করে। এর অংশ হিসেবে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৪ ফ্লাইটের এক যাত্রী গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তার ব্যাগেজ সন্দেহজনক মনে হলে তল্লাশি চালানো হয়। এ সময় ব্যাগেজ থেকে ২২৩ কার্টন বিদেশি সিগারেট পাওয়া যায়।

একই দিন মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একে-৭১ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪৪টি ভেপ জব্দ করেন কাস্টমস গোয়েন্দারা। 

অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩২৬ ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে মোট ১৪৪টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। তাদের একজনের কাছ থেকে ৯৮টি এবং অন্যজনের কাছ থেকে ৪৬টি ডিসপ্লে জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, একই দিনে বিভিন্ন আন্তর্জাতিক রুট থেকে আসা যাত্রীদের মাধ্যমে এসব পণ্য আনার ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, যাত্রীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়েছে কি না এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শাহজালাল   বিমান বন্দর   এয়ারপোর্ট  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close