বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
স্বাস্থ্য
হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সংক্রামক রোগ হামের উপসর্গ নিয়ে গেল ২৪ ঘন্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২১৪ জন। এরমধ্যে এক হাজার ১৩২ জন সন্দেহজনক ও ৮২ জন নিশ্চিত হামে আক্রান্ত। 

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত মার্চ থেকে এখন পর্যন্ত ২১ হাজার ৬০২ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে । এছাড়া, ১ লাখ ৯২ হাজার ৬৬৩ জন সন্দেহজনক হামে আক্রান্ত। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৩ হাজার ৯৭৩ জন।’

চলতি বছরে এ পর্যন্ত হামে মারা গেছেন ১১১০ জন। তার মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ৯ জন। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  হাম   হামে আক্রান্ত   শিশুর মৃত্যু   স্বাস্থ্য অধিদপ্তর   হাম পরিস্থিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close