শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
খেলাধুলা
মরক্কোয় আটকে বুরকিনা ফাসো, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে শঙ্কা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৯:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাত্রা করেও মরক্কোয় আটকে আছে বুরকিনা ফাসো জাতীয় ফুটবল দল। ভ্রমণ জটিলতার কারণে নির্ধারিত সময়ে দলটি বুয়েনস এইরেসে পৌঁছাতে না পারায় ম্যাচটি শেষ পর্যন্ত মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বুরকিনা ফাসোর দলটির ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনার রাজধানীতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টা পর্যন্ত তারা মরক্কোর কাসাব্লাঙ্কায় অবস্থান করছিল। কবে নাগাদ আর্জেন্টিনার উদ্দেশে রওনা হতে পারবে, সে বিষয়েও তখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বুরকিনা ফাসো ফুটবল ফেডারেশন জানিয়েছে, নির্ধারিত ফ্লাইটটি বিমান সংস্থা আকস্মিকভাবে বাতিল করায় তাদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শুধু ফ্লাইট বাতিলই নয়, দলটির সফর ঘিরে আরও কিছু জটিলতা রয়েছে।

সূত্রগুলো বলছে, দীর্ঘ সময়ের বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করতে খেলোয়াড়দের আপত্তি রয়েছে। তারা ব্যক্তিগত চার্টার্ড বিমানে আর্জেন্টিনা যেতে চাইছেন। গত মার্চে মৌরিতানিয়া একই ধরনের ব্যবস্থা করেছিল। এর আগে বেনিন দল বাণিজ্যিক ফ্লাইটে ভ্রমণ করেছিল।

এ ছাড়া ম্যাচ খেলার জন্য অতিরিক্ত আর্থিক পারিশ্রমিক নিয়েও খেলোয়াড়দের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। আফ্রিকার বিভিন্ন সূত্রের দাবি, আয়োজক প্রতিষ্ঠানের সঙ্গে করা চুক্তিতে ভ্রমণ ও আবাসন খরচের বিষয়টি থাকলেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য আলাদা কোনো বোনাস রাখা হয়নি। খেলোয়াড়রা এখন সেই অর্থ দাবি করছেন।

পরিস্থিতি সামাল দিতে বুরকিনা ফাসোর সরকারও সরাসরি যুক্ত হয়েছে। ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির ক্রীড়ামন্ত্রী অ্যানিক উয়াতারা, ফেডারেশন সভাপতি ওমর সুয়াদোগো এবং মরক্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত মামাদু কুলিবালি সমাধানের জন্য কাজ করছেন।

এদিকে পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনও। তাদের প্রত্যাশা, বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৬২তম অবস্থানে থাকা বুরকিনা ফাসো শনিবার বিকেলে বুয়েনস এইরেসে পৌঁছাবে। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার রাতেই কাসাব্লাঙ্কা ছাড়ার কথা রয়েছে দলটির।

ফলে নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি মাঠে গড়ানোর সম্ভাবনা থাকলেও বুরকিনা ফাসোর সফর জটিলতায় শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে হচ্ছে আয়োজকদের।

সূত্র: গোল ডট কম 

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  বুরকিনা ফাসো   আর্জেন্টিনা   ফুটবল   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close