শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      
খেলাধুলা
শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:০২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়ান গেমস ক্রিকেটে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে পদকশূন্য থাকল বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭ দশমিক ৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় লিটন দাসের দল। ফলে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে ব্রোঞ্জ পদকও হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনারই রানের খাতা খোলার আগেই ফেরেন। অধিনায়ক লিটন দাস প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফেরেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেন নাসুম আহমেদ। ইয়াসির আলি রাব্বি ২১ এবং পারভেজ হোসেন ইমন করেন ২০ রান। চারজন ব্যাটার কোনো রান না করেই আউট হন।

এর আগে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কাও শুরুতে চাপে ছিল। মাত্র ২১ রানে চার উইকেট হারিয়েও শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে তারা। থারিন্দু রত্ননায়েকে ৩২ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে শেখ মেহেদি হাসান ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন। আলিস আল ইসলাম ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন।

তবে শেষ দিকে শ্রীলঙ্কার ব্যাটারদের রুখতে পারেনি বাংলাদেশের বোলিং। ১৩ থেকে ১৮—এই পাঁচ ওভারে ৮৩ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। মুস্তাফিজুর রহমান নিজের প্রথম ওভারে ২৫ এবং দ্বিতীয় ওভারে ১১ রান দেন। শেষ পর্যন্ত ১৬৫ রানের সংগ্রহই বাংলাদেশের জন্য হয়ে ওঠে ধরাছোঁয়ার বাইরে।

এই হারে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে এবারই প্রথম কোনো পদক ছাড়াই ফিরতে হচ্ছে বাংলাদেশকে।


কেকে/সাশ 






আরও সংবাদ   বিষয়:  বাংলাদেশ   এশিয়া কাপ   
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close